শিরোনাম :
ভোটাভুটিতে ঠিক হলো পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা  বৈভবের  ২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ডে সেমিফাইনালে ভারত পোশাকশ্রমিকের মজুরি: ২২ হাজারে অনড় শ্রমিক, ১৫,৭০০ টাকায় মালিকপক্ষ স্বর্ণদ্বীপে প্রথমবার একসঙ্গে তিন বাহিনীর বিশেষ মহড়ায় প্রধানমন্ত্রী হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বদলি নীতিমালা দ্রুত চূড়ান্ত করার সুপারিশ সংসদীয় কমিটির যুক্তরাষ্ট্রেকে ‘সাত শর্ত’ ইরানের শুটিংয়ের সকালেই থেমে গেলেন অভিনেতা সোহেল খান, বগুড়ায় শেষ নিঃশ্বাস রাতের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি পর্যন্ত, বাড়বে শীতের অনুভূতি রুশ জাহাজে ড্রোন হামলা, কিয়েভকে ‘বেদনাদায়ক পরিণতির’ হুঁশিয়ারি রাশিয়ার

মুস্তাফিজকে নিয়ে ঘটনার শুরুটা ভারত করেছে : অর্থ উপদেষ্টা

ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ভারতের আইপিএল থেকে বাদ দেওয়াকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি নিয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ঘটনার প্রেক্ষাপট দেখতে হবে। শুরুটা কিন্তু বাংলাদেশ করেনি, ভারত করেছে- এটা সবাইকে স্বীকার করতে হবে।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, মুস্তাফিজুর রহমান একজন বিখ্যাত ও ভালো খেলোয়াড়। দয়া-দক্ষিণ্য করে তো তাকে নেওয়া হয়নি, যোগ্যতার ভিত্তিতেই নেওয়া হয়েছিল। এরপর হঠাৎ করে তাকে বাদ দেওয়া দুর্ভাগ্যজনক। এর পরবর্তী ঘটনাগুলোও অনাকাঙ্ক্ষিত। এটি দুই দেশের কারও জন্যই ভালো হয়নি।

বিষয়টি নিয়ে কোনো দেশই আর বাড়াবাড়ি করবে না— এমন মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেন, হিটলারের সময়েও অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল, তখন বিশ্বজুড়ে বিরোধিতা থাকলেও মানুষ অংশ নিয়েছিল।

তিনি বলেন, আমরা কোনোভাবেই চাই না, রাজনীতি বা অর্থনীতি হোক, আমাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হোক।

মুস্তাফিজের ঘটনায় দুই দেশের সম্পর্কে প্রভাব পড়বে কিনা— এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, অর্থনৈতিক সিদ্ধান্তগুলো যুক্তি ও বাস্তবতার ভিত্তিতেই নেওয়া হচ্ছে। এই ঘটনার কারণে সরকারের অর্থনৈতিক কার্যক্রম বা ক্রয়ের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। তিনি বলেন, আজকের ক্রয় কমিটির বৈঠকে খেলাধুলা নিয়ে একবারও আলোচনা হয়নি।

এ ছাড়া এনবিআর দুই ভাগ করার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, গত ৩১ ডিসেম্বরের মধ্যে এটি করা সম্ভব হয়নি। তবে সব প্রস্তুতি শেষ। ফেব্রুয়ারির ১২ তারিখের নির্বাচনের আগেই কাজটি সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ভোটাভুটিতে ঠিক হলো পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রুশ জাহাজে ড্রোন হামলা, কিয়েভকে ‘বেদনাদায়ক পরিণতির’ হুঁশিয়ারি রাশিয়ার

২৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মুস্তাফিজকে নিয়ে ঘটনার শুরুটা ভারত করেছে : অর্থ উপদেষ্টা

আপডেট সময় ০৬:১৬:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬