ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে এক যুবকের মৃত্যু হয়। আজ রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওই যুবকের পরিচয় পাওয়া গেছে। তার নাম আবুল কালাম।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) মো. আক্কাস আলী।

আক্কাস আলী বলেন, নিহতের কাছ থেকে পাসপোর্ট পাওয়া গেছে। এর তথ্য অনুযায়ী, তার বাড়ি শরিয়তপুরের নড়িয়ার ইশ্বরকাঠি। তার জন্ম ১৯৯০ সালে।

এদিকে, দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি সাংবাদিকদের বলেন, নিহতের সব দায়-দায়িত্ব আমরা গ্রহণ করব। প্রাথমিকভাবে পরিবারকে সহায়তা হিসেবে পাঁচ লাখ টাকা দেওয়া হবে। যদি পরিবারে কর্মক্ষম কেউ থাকে, তাকে মেট্রোরেলে চাকরি দেওয়া হবে।

দুর্ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে বলেও জানান উপদেষ্টা ফাওজুল কবির।

মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যুর ঘটনায় আজ রোববার দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়। এতে দুর্ভোগে পড়েন মেট্রোরেলের যাত্রীরা। তবে দীর্ঘ আড়াই ঘণ্টা পর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত চালু করা হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) আহসান উল্লাহ শরিফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে, আজ বিকেল ৩টা হতে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সেবা চালু করা হয়েছে। আগারগাঁও হতে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সেবা দ্রুত চালু করার কার্যক্রম চলমান রয়েছে।

আবুল কালামের মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মেট্রোরেল সাময়িক বন্ধ থাকায় দুঃখ প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ। কারিগরি ত্রুটি মেরামতের চেষ্টা চলছে বলেও জানিয়েছে ডিএমটিসিএল।

যমুনা রেলসেতুর পিলারে হেয়ার ক্র্যাকে দেওয়া হচ্ছে আঠার প্রলেপ

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু

আপডেট সময় ০৪:৫৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫