শিরোনাম :
সাইবার অপরাধ ঠেকাতে পুলিশে নতুন ইউনিট যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবে ইরান : পেজেশকিয়ান কালিনিনগ্রাদ অবরোধের চেষ্টা হলে ন্যাটোকে পারমাণবিক হুঁশিয়ারি দিল রাশিয়া সংবিধান থেকে ‘সমাজতন্ত্র’ ও ‘ধর্মনিরপেক্ষতা’ বাদ চেয়ে আইনি নোটিশ গুপ্তচরবৃত্তির মামলায় ভারতীয় নাগরিক রবিউলের সাত দিনের রিমান্ড মঞ্জুর আবাসন প্রকল্পে হামলা:জামায়াত এমপির জামাতা মিজানুরসহ ৩ জন রিমান্ডে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ১৫০ বেডে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ফেনীর বন্যা ঠেকাতে ১৫৪২ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগে বাধা কাটল সৌরবিদ্যুতের রূপপুরে আসছে পারমাণবিক জ্বালানির প্রথম চালান

রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা সংস্কারে সহায়তা দেবে জাপান

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, ঘূর্ণিঝড় রিমালের কারণে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত এলাকাগুলো দ্রুত সংস্কারে প্রয়োজনীয় সহায়তা দিতে জাপান সরকার দেরি করবে না। জাপান সব সময় বাংলাদেশের পাশে আছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এক বার্তায় ফুমিও কিশিদা বলেন, ‘আমি আবারও বলতে চাই, এই কঠিন পরিস্থিতি থেকে উত্তরণে জাপান সবসময় বাংলাদেশের পাশে থাকবে। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড়ে অনেক মূল্যবান প্রাণহানি হয়েছে। বিশেষ করে দক্ষিণ উপকূলীয় এলাকার বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।’

জাপান সরকারের পক্ষ থেকে তিনি নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো বার্তায় জাপানের প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের প্রতি আমার গভীর সমবেদনা এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর দ্রুত পুনর্গঠনের জন্য আমার আন্তরিক প্রার্থনা করছি।’

জাপানের পররাষ্ট্রমন্ত্রী কামিকাওয়া ইয়োকো পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে পাঠানো পৃথক বার্তায় বলেন, ‘বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড়ে দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় এলাকায় অনেক মূল্যবান প্রাণহানি এবং বহু মানুষ বাস্তুচ্যুত হওয়ায় আমি অত্যন্ত দুঃখিত।’

পররাষ্ট্রমন্ত্রী হতাহত ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি ক্ষতিগ্রস্ত লোকদের আরোগ্য কামনা এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর দ্রুত পুনর্গঠনে আন্তরিক শুভকামনা জানান।

বার্তায় বলা হয়, ‘জাপান সরকার সব সময় বাংলাদেশ সরকার ও জনগণের পাশে থাকবে এবং বাংলাদেশ সরকারকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।’

আরো পড়ুন : তরুণদের নিজের পায়ে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সাইবার অপরাধ ঠেকাতে পুলিশে নতুন ইউনিট

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রূপপুরে আসছে পারমাণবিক জ্বালানির প্রথম চালান

০১ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা সংস্কারে সহায়তা দেবে জাপান

আপডেট সময় ১১:১৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪