শিরোনাম :
যেকোনো হুমকির তাৎক্ষণিক জবাব দিতে প্রস্তুত ইরান গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ৩৩ হাজারের বেশি শিক্ষার্থীর জুলাই সনদ যেভাবে স্বাক্ষর হয়েছিল, সেভাবেই শতভাগ বাস্তবায়ন করা হবে মজুরির দাবিতে সাভার-আশুলিয়ায় অন্তত ৪৭ কারখানায় উৎপাদন বন্ধ, আহত ৩ সন্ত্রাসী কার্যক্রম ও অগ্নিসংযোগের ঘটনায় ভারতের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ নাহিদের জননিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন আগুন-সহিংসতা ২১ জেলায়, প্রশ্নের মুখে নিরাপত্তা বাহিনীর ভূমিকা তিন মাসে বাড়ল ২০ হাজার ৮৫০ কোটি টাকার খেলাপি ঋণ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় আর বাধা নেই

রোহিঙ্গাদের উপরে অপরাধ তদন্তে সহায়তা করছে বাংলাদেশ

রোহিঙ্গাদের উপরে মিয়ানমার সেনাবাহিনীর অপরাধের প্রমাণ সংগ্রহে বাংলাদেশ সহায়তা করছে বলে জানিয়েছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক স্বাধীন তদন্ত সংস্থার (আইআইএমএম) প্রধান নিকোলাস কৌমিজিয়ান।

রোববার (১৯ জানুয়ারি) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

নিকোলাস বলেন, ২০১১ সাল থেকে মিয়ানমার সেনাবাহিনী যে অপরাধ করছে তা জবাবদিহিতার আওতায় আনতে হবে। মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর আন্তর্জাতিক অপরাধের জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিতে আমরা কাজ করছি। বাংলাদেশ সরকার আমাদের এ বিষয়ে সহায়তা করছে বলে, বাংলাদেশ সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ।

তদন্ত সংস্থা প্রধান আরও বলেন,মিয়ানমার পরিস্থিতি খুবই খারাপ। আমরা মিয়ানমারকে এই বার্তা দিতে চাই যে, কোন একটি সংস্থা অপরাধের প্রমাণ সংগ্রহ করছে। কোন একদিন অপরাধীদের জবাবদিহিতার আওতায় আসতে হবে।

তিনি আরও বলেন, মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, মিয়ানমারের সেনাবাহিনী, যে কোনো গোষ্ঠী বা বাহিনীর দ্বারা রোহিঙ্গা বা যে কেউ নির্যাতনের শিকার হলে সে বিষয়ে আমাদের তদন্তের এখতিয়ার রয়েছে। আমরা সে বিষয়ে তদন্ত করবো।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

আদমদীঘিতে পলিথিন বস্তা ব্যবহার করায় জরিমানা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় আর বাধা নেই

২৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রোহিঙ্গাদের উপরে অপরাধ তদন্তে সহায়তা করছে বাংলাদেশ

আপডেট সময় ০৮:০৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫