শিরোনাম :
যেকোনো হুমকির তাৎক্ষণিক জবাব দিতে প্রস্তুত ইরান গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ৩৩ হাজারের বেশি শিক্ষার্থীর জুলাই সনদ যেভাবে স্বাক্ষর হয়েছিল, সেভাবেই শতভাগ বাস্তবায়ন করা হবে মজুরির দাবিতে সাভার-আশুলিয়ায় অন্তত ৪৭ কারখানায় উৎপাদন বন্ধ, আহত ৩ সন্ত্রাসী কার্যক্রম ও অগ্নিসংযোগের ঘটনায় ভারতের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ নাহিদের জননিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন আগুন-সহিংসতা ২১ জেলায়, প্রশ্নের মুখে নিরাপত্তা বাহিনীর ভূমিকা তিন মাসে বাড়ল ২০ হাজার ৮৫০ কোটি টাকার খেলাপি ঋণ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় আর বাধা নেই

র‍্যাগিং বন্ধে সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে কমিটি গঠনের নির্দেশ

দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং ঠেকাতে ‘অ্যান্টি র‍্যাগিং কমিটি’ গঠন ও র‍্যাগিং বন্ধে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে আজ বুধবার (২১ আগস্ট) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ৭ দিনের মধ্যে কমিটি গঠন করে প্রতিবেদন দেয়ার আদেশ দেন আদালত। কেউ র‍্যাগিং-বুলিং করলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ হাইকোর্টের। র‍্যাগিংয়ের নামে ফৌজদারি মামলার মতো ঘটনা ঘটলে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রতিষ্ঠান।

উল্লেখ্য, শিক্ষা প্রতিষ্ঠানে কান ধরে উঠবস করা, নজরদারি করা, বস্ত্র খোলা, রাজনৈতিক দলের কপট কর্মী আখ্যা দেয়া, থুতু দেয়া, শারীরিক অঙ্গভঙ্গি বা যৌন অঙ্গভঙ্গি ইত্যাদি করা র‍্যাগিং বা বুলিংয়ের সামিল।

এর আগে, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার পর ২০১৯ সালের ৯ অক্টোবর র‍্যাগিং বন্ধ ও র‍্যাগিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ সংশ্লিষ্টদের বরাবর আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। পরে রুল জারি করেন আদালত। বুধবার রুলের নিষ্পত্তি করে রায় দেন আদালত।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

আদমদীঘিতে পলিথিন বস্তা ব্যবহার করায় জরিমানা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় আর বাধা নেই

২৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

র‍্যাগিং বন্ধে সব কলেজ-বিশ্ববিদ্যালয়ে কমিটি গঠনের নির্দেশ

আপডেট সময় ০২:১৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪