শিরোনাম :

সরকার গঠনের পর অভিযুক্ত কাউকে দেশত্যাগ করতে দেয়া হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর অনেকে পালিয়ে গেছে। তবে অন্তর্বর্তী সরকার গঠনের পর অভিযুক্ত কাউকে দেশত্যাগ করতে দেয়া হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এর কার্যালয় পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি। জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের মধ্য থেকে আপাতত ১০০ জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ট্রাফিক বিভাগে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের নিয়োগ দেয়ার কাজ চলছে বলেও জানান তিনি।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, র‍্যাব বিলুপ্তির বিষয়ে সংস্কার কমিশনের রিপোর্ট এখনও হাতে পায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জাহাঙ্গীর আলম জানান, আওয়ামী লীগ সরকারের আমলে যে টাকা পাচার হয়েছে তা ফিরিয়ে আনার কাজ চলছে। যত দ্রুত সম্ভব মানিলন্ডারিং-এর রিপোর্ট দিতে সিআইডিকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সরকার গঠনের পর অভিযুক্ত কাউকে দেশত্যাগ করতে দেয়া হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০১:৪০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫