শিরোনাম :

হাট-বাজারে সৌর বিদ্যুৎ বসানোর নির্দেশ

দেশের প্রতিটি উপজেলার সব ইউনিয়নের হাট ও বাজারে সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। ২০২৭ সালের ৩১ জানুয়ারির মধ্যে এই ব্যবস্থা স্থাপন করে উৎপাদিত উদ্বৃত্ত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রিডে সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে গত ২৪ সেপ্টেম্বর জারি করা এক নির্দেশনায় দেশের সব উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে, আর তারই অংশ হিসেবে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের ভবনের ছাদে ব্যাটারিসহ সৌর বিদ্যুৎ ব্যবস্থা বসাতে হবে। এসব ব্যবস্থায় ন্যূনতম দুই ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, নিজস্ব চাহিদা মেটানোর পর অবশিষ্ট বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রিডে দিতে হবে। নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫ অনুযায়ী প্রতি ইউনিট বিদ্যুতের বিপরীতে মিলবে ১০ টাকা ৫০ পয়সা, যা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর রাজস্ব আয় বাড়ানোর সুযোগ তৈরি করবে বলে মনে করছে বিভাগটি।

এই উদ্যোগের ব্যয় নির্বাহে হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিধিমালা, ২০২৫-এর বিধি ১০-এর উপবিধি (৩) ও (৫) অনুসারে ইজারালব্ধ আয় ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। সংশ্লিষ্ট হাট-বাজারের রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন খাতে বরাদ্দ ইজারালব্ধ আয়ের ১০ শতাংশ এবং উপজেলার সামগ্রিক হাট-বাজার উন্নয়ন খাতের আরও ১০ শতাংশ অর্থ মিলিয়ে সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও সম্প্রসারণের কাজ এগিয়ে নেওয়া হবে।

দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে সৌর প্যানেল স্থাপনকারী প্রতিষ্ঠানের সঙ্গে আগামী ২০ বছরের জন্য নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি সম্পাদনেরও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি হাট-বাজারের স্থায়ী শেডের ছাদ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্মিত বহুতল ভবনের ছাদের আয়তন বিবেচনায় নিয়ে স্থাপনার পরিকল্পনা সাজাতে বলা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ মনে করছে, এই উদ্যোগে একদিকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে, অন্যদিকে স্থানীয় পর্যায়ে বিদ্যুতের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত অংশ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। এতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতাও বাড়বে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এই নির্দেশনা দেশের সব উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

পারমাণবিক কর্মসূচিতে ছাড় নয়, হরমুজ প্রণালি খুলতে রাজি ইরান

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

পরিবহন খরচে চড়া হচ্ছে সবজি, মাছ, দুধ ও ডিমের বাজার

২৫ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

হাট-বাজারে সৌর বিদ্যুৎ বসানোর নির্দেশ

আপডেট সময় ০২:০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬