হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে এক শিশু এবং হামের উপসর্গে বাকিদের মৃত্যু হয়।

আজ রোববার (১৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো হাম সংক্রান্ত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৫১৭ জন। এর মধ্যে হাম শনাক্ত হয়েছে ২৪৩ শিশুর এবং এর উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ২৭৪ শিশুর শরীরে।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে ৪৫৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ৭৫ শিশু এবং এর উপসর্গে ৩৮৪ শিশু মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে ৫৭ হাজার ৮৪৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৪২ হাজার ৯২ শিশু এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩৭ হাজার ৭৪৪ শিশু।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

আপডেট সময় ০৫:০২:০৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬