১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমান পরীক্ষা

দেশের চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির কারণে সব শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষা স্থগিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। আগামী ১১ আগস্ট থেকে নতুন সময়সূচি অনুযায়ী এ বছরের স্থগিত হওয়া পরীক্ষাগুলো গ্রহণ করা হবে। পরে বিজ্ঞপ্তি দিয়ে নতুন সময়সূচি জানানো হবে।

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত আগামী ৪ আগস্ট থেকে অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো স্থগিত করা হলো। আগামী ১১ আগস্ট থেকে স্থগিত হওয়া পরীক্ষাগুলো নতুন সময়সূচি অনুযায়ী শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানানো হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

এর আগে এইচএসসি ও সমমানের পরীক্ষা তিন দফায় স্থগিত করা হয়েছে। প্রথমে গত ১৮ জুলাই, এরপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা এবং পরবর্তীতে ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। আগামী ৪ আগস্ট পরীক্ষা গ্রহণের কথা থাকলেও সেটিও ১১ আগস্ট পর্যন্ত স্থগিত হয়ে গেল। গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়।

আরো পড়ুন : কোটা আন্দোলনে এত প্রাণ যাবে ভাবতেও পারিনি : প্রধানমন্ত্রী

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমান পরীক্ষা

আপডেট সময় ০৩:০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪