শিরোনাম :
স্থানীয় নির্বাচনে সরকারের সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখলচেষ্টার অভিযোগ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আবর্জনা মুক্ত দেশ গড়তে সহযোগিতা প্রত্যাশা প্রধানমন্ত্রীর বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা বেনজীর আহমেদের জামিন বাতিলের প্রক্রিয়া শুরু বেনজীরকে ফেরাতে সরকারের প্রক্রিয়া শুরু, জানালেন উপদেষ্টা ঢাকার চারপাশের নৌপথ সচলে প্রধানমন্ত্রীর নির্দেশ ফের বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম, কার্যকর আজ সন্ধ্যা থে ওবায়দুল কাদেরসহ সাত নেতার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট

১৫ মে পর্যন্ত রাজনৈতিক দলের সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা আগামী ১৫ মের মধ্যে শেষ করার চেষ্টা চলছে। এরপর কমিশন দলগুলোর সঙ্গে দ্রুত দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করতে আগ্রহী।

আজ মঙ্গলবার (৬ মে) সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বর্ধিত আলোচনার শুরুতে অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন।

আলোচনায় কমিশনের সদস্য হিসেবে বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দলে দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন, মুখ্য সংগঠক সারজিস আলম ও কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন আলোচনায় অংশ নেন।

এ সময় এনসিপির পক্ষ থেকে ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা ও বিকেন্দ্রীকরণ—এই তিনটি বিষয়ে মৌলিক সংস্কারের একটি রূপরেখা হস্তান্তর করা হয়।

অধ্যাপক আলী রীয়াজ এ প্রসঙ্গে বলেন, ঐকমত্য কমিশনের দেওয়া প্রস্তাবগুলোর পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে মৌলিক সংস্কারের যে রূপরেখা দেওয়া হয়েছে, তা কমিশন গ্রহণ করেছে।

আলী রীয়াজ আরও বলেন, পর্যালোচনা সাপেক্ষে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় এই রূপরেখার প্রতিফলন দেখা যাবে।

ঐকমত্য কমিশনের সহসভাপতি আরও বলেন, আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বিভিন্নভাবে কমিশনের আলোচনা এগিয়ে চলছে। এই অব্যাহত আলোচনার মাধ্যমে কমিশনের লক্ষ্য হচ্ছে এমন একটি জাতীয় সনদ তৈরি করা, যা একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক ভবিষ্যৎ বাংলাদেশের দিকনির্দেশনা দেবে।

গত ২৩ মার্চ জাতীয় নাগরিক পার্টি কমিশন বরাবর তাদের মতামত জমা দেয়। এর পরিপ্রেক্ষিতে গত ১৯ এপ্রিল দলটির সঙ্গে প্রথম দিনের আলোচনায় বসে কমিশন। আজকের আলোচনা ছিল সেই ধারাবাহিকতায় দিনব্যাপী বর্ধিত আলোচনা।

নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত খালেদা জিয়া

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

স্থানীয় নির্বাচনে সরকারের সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ওবায়দুল কাদেরসহ সাত নেতার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট

০২ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

১৫ মে পর্যন্ত রাজনৈতিক দলের সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা: আলী রীয়াজ

আপডেট সময় ০৫:৪৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫