ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৭ ডিসেম্বর ভোটার হিসেবে নিবন্ধন করবেন। আজ সোমবার (২২ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ কথা জানান। বৈঠকে ইসি আব্দুর রহমানেল মাছউদ ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ২৫ তারিখ হচ্ছে বৃহস্পতিবার, শুক্রবার হচ্ছে ২৬ তারিখ। শনিবার ২৭ তারিখ;নির্বাচনকালীন এই সময় নির্বাচন কমিশনের অফিস সব খোলা থাকে। সেইদিনই (২৭ ডিসেম্বর) ভোটার আইডি বা ন্যাশনাল আইডি হওয়া সংক্রান্ত যা কিছু আছে তিনি করবেন।

সালাউদ্দিন আহমেদ আরও বলেন, সিইসির সঙ্গে কয়েকটি বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে। মনোনয়নপত্রের সঙ্গে জামিনে মুক্ত হওয়ার সার্টিফাইড কপি দেওয়ার কথা হয়েছে সেটি আরপিওতে নাই। সে বিষয়ে স্পষ্ট করতে বলেছি। আর মনোনয়নপত্রের সঙ্গে সার্টিফাইড কপি যেন না দেওয়া লাগে সেটি আমরা বলেছি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের। আমরা নির্বাচনের পরিবেশ সুষ্ঠু চাই। আমরা আশা করি নির্বাচনের পরিবেশ সুষ্ঠু থাকুক। সরকারকে আমরা আহ্বান জানিয়েছি এবং জনগণও চায় উৎসবমুখর পরিবেশে স্বাধীনভাবে মুক্তভাবে ভোট দেবে। সুতরাং আশা করি আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমেই উন্নতি হবে।

প্রতিনিধি দলে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ও নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকরিয়া।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান

আপডেট সময় ০৫:১৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫