শিরোনাম :
কমলাপুর স্টেশনে যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন পশ্চিমাঞ্চলের ৪ ট্রেন এবার বেসরকারি ব্যবস্থাপনায়, দরপত্র আহ্বান অপ্রতিম কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে : পুলিশ সুপার সিরাজগঞ্জে ছোটভাইয়ের জমি জোরপূর্বক দখলের চেষ্টা লতিফের, করেছে হামলা, দিয়েছে মামলা চিকিৎসকের গায়ে হাত নিয়ে ধর্মঘট, অবাবস্থাপনায় বাড়ছে মৃতের সংখ্যা সংবিধান কমিটি প্রত্যাখ্যান, ছয় দফা দাবিতে অনড় ১১-দলীয় জোট জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন মোড়, অভিযুক্ত তুহিনের বাসা থেকে মিলল নিহতের মায়ের আইফোন মেধা শঙ্কর-সময় রায়নার বিয়ের গুঞ্জন, নেই সরকারি ঘোষণা মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ শিশুর মরদেহ জঙ্গলে উদ্ধার

পশ্চিমাঞ্চলের ৪ ট্রেন এবার বেসরকারি ব্যবস্থাপনায়, দরপত্র আহ্বান

পশ্চিমাঞ্চলের চারটি কমিউটার ও মেইল ট্রেনের বাণিজ্যিক কার্যক্রম বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ লক্ষ্যে ভাড়া আদায়সহ সংশ্লিষ্ট বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) পশ্চিমাঞ্চল রেলওয়ের কার্যালয় থেকে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
দরপত্রের আওতায় থাকা ট্রেনগুলো হলো—রমনা কমিউটার, রামসাগর মেইল, লালমনিরহাট কমিউটার ও বুড়িমারী কমিউটার। রমনা কমিউটার চলাচল করে পার্বতীপুর-রমনা-কুড়িগ্রাম-রংপুর-পার্বতীপুর রুটে। রামসাগর মেইলের রুট বোনারপাড়া-পার্বতীপুর-বোনারপাড়া। আর লালমনিরহাট ও বুড়িমারী কমিউটার চলবে পার্বতীপুর-লালমনিরহাট-বুড়িমারী-পার্বতীপুর পথে।
রেলওয়ের চিঠি অনুযায়ী, আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে দরপত্র জমা দিতে হবে প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (পশ্চিম), বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী এবং মুখ্য মহাপরিচালক (অপারেশন), বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, ঢাকার কার্যালয়ে।
দরপত্র খোলা ও যাচাই-বাছাইয়ের জন্য একটি কমিটিও গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। কমিটির আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশ রেলওয়ের পরিচালক, ট্রাফিককে (ট্রান্সপোর্টেশন)। সদস্য হিসেবে থাকবেন উপপরিচালক/টিসি এবং এসিসিএম/আর (পশ্চিম), বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী।
রেলওয়ের নির্দেশনায় বলা হয়েছে, দরপত্র প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্ধারিত সময়ে কমিটির সদস্যদের উপস্থিত থাকতে হবে। দরপত্র খোলার পর প্রাপ্ত প্রস্তাবগুলো যাচাই-বাছাই করে প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে পাঠাতে হবে।
এই উদ্যোগ বাস্তবায়িত হলে পশ্চিমাঞ্চলের চারটি ট্রেনের ভাড়া আদায়সহ বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব প্রথমবারের মতো বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাওয়ার সুযোগ তৈরি হবে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কমলাপুর স্টেশনে যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ শিশুর মরদেহ জঙ্গলে উদ্ধার

১৯ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

পশ্চিমাঞ্চলের ৪ ট্রেন এবার বেসরকারি ব্যবস্থাপনায়, দরপত্র আহ্বান

আপডেট সময় ১০:০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬