আখতারের ওপর ডিম নিক্ষেপে যা বললেন তাসনিম জারা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনা পরাজিত শক্তির ভয় ও হতাশার প্রমাণ বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা। বাংলাদেশ সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৫টা ২৩ মিনিটের দিকে নিজের ফেসবুক পেজে ডা. তাসনিম জারা এ প্রতিক্রিয়া জানান।

ডা. তাসনিম জারা লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া ও গালিগালাজ করা হয়েছে। এটি ব্যক্তিগত আক্রমণ নয়, রাজনৈতিক পরিচয়ের কারণে এই হামলা হয়েছে। আখতার হোসেন এমন এক দলের প্রতিনিধি, যে দল ফ্যাসিবাদের কাঠামো ভাঙতে কাজ করছে।’

ডা. তাসনিম জারা আরও লিখেছেন, ‘এই হামলা পরাজিত শক্তির ভয় ও হতাশার প্রমাণ। এতে আখতার হোসেন দুর্বল হবেন না, বরং তার দৃঢ়তা আরও বাড়বে।’

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন নিউইয়র্কে পৌঁছানোর পর তার ওপর ডিম নিক্ষেপ করা হয়। নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের চার নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার প্রাক্কালে স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

তারা বিমানবন্দর থেকে বেরিয়ে আসার সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কিছু কর্মী সেখানে হাজির হয়ে উচ্চস্বরে স্লোগান দিতে শুরু করেন। এসময় আখতার হোসেনের সামনে হাঁটছিলেন সফরসঙ্গী হিসেবে যাওয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। সফরসঙ্গী হিসেবে আরও রয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

ঘটনার পর হামলাকারী সিলেট জেলা যুবলীগের সদস্য মিজানুর রহমান চৌধুরীকে গ্রেপ্তার করে নিউইয়র্ক পুলিশ।

এনসিপিনেতা আখতারের ওপর ডিম নিক্ষেপকারী যুবলীগনেতা গ্রেপ্তার

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাকিবের ব্যাট-বলে ফের অলরাউন্ড ঝলক

২৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আখতারের ওপর ডিম নিক্ষেপে যা বললেন তাসনিম জারা

আপডেট সময় ১২:৫৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫