শিরোনাম :
ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন ওপেনিংয়ে ওলটপালট, শেষ বিকেলে হৃদয়-মুশফিকের প্রতিরোধ সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ফেরানোর প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

কলেজছাত্রীকে ধর্ষণের দায়ে এনসিপি নেতা গ্রেপ্তার

বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আফতাব মজুমদার জয়কে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার (২২ জুলাই) রাতে চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানায় সোপর্দ করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেপ্তার জয় চট্টগ্রাম মহানগর এনসিপির বন্দর থানা আহ্বায়ক কমিটির সদস্য।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, গত ১৯ জুলাই ভুক্তভোগী তরুণী আফতাবের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে র‍্যাব তাকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চট্টগ্রামের একটি বেসরকারি কলেজের ওই ছাত্রীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে প্রায় মাস তিনেক আগে পরিচয় হয় আফতাবের। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ভুক্তভোগীর অভিযোগ, গত ১৪ জুলাই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে বাসা থেকে ডেকে বের করেন আফতাব। পরবর্তীতে তাকে চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে শারীরিক সম্পর্ক করেন। এরপর ওই তরুণী বিয়ের জন্য তাগিদ দিলে আফতাব তার সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দেন। বাধ্য হয়ে ১৯ জুলাই চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন তিনি।

এ বিষয়ে এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক মীর সোয়াইব বলেন, ব্যক্তিগত অনৈতিক কাজের দায় দল নেবে না। বন্দর থানা কমিটির সদস্য আফতাব মজুমদার জয়কে দল থেকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

কলেজছাত্রীকে ধর্ষণের দায়ে এনসিপি নেতা গ্রেপ্তার

আপডেট সময় ০৫:০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬