শিরোনাম :
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী বন্যায় প্লাবিত গাজার ৭০ হাজার তাঁবু, ঝুঁকিতে ৪ লাখ মানুষ সড়কে একসঙ্গে প্রাণ হারাচ্ছে পরিবার, ছয় বছরে প্রায় ৩০০ পরিবার নিশ্চিহ্ন সিলেট টেস্টে হজের অপরাজিত সেঞ্চুরিতে কঠিন হলো বাংলাদেশের জয়ের পথ সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত ও পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির সমবায়ের আদর্শে মানুষকে স্বনির্ভর করতে হবে: বিদ্যুৎমন্ত্রী মাদ্রাসায় মুজিববাদ-মওদুদীবাদ চলবে না: সরোয়ার আলমগীর ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুরাও এনআইডি সেবার আওতায় আসবে: ইসি টং দোকান থেকে ক্যাসিনো সম্রাট রুবেল শত কোটি টাকার মালিক! ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

চেয়েছিলাম ডেমেক্রোসি, হয়ে যাচ্ছে মবোক্রেসি: সালাহউদ্দিন আহমদ

ফাইল ফটো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ রাজধানীর নয়াপল্টনে এক সমাবেশে বলেছেন, “আমরা জুলাই ছাত্র গণঅভ্যুত্থান সংঘটিত করেছিলাম ডেমোক্রেসির জন্য। আমরা এখন দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে মবোক্রেসির রাজত্ব হচ্ছে। চেয়েছিলাম ডেমেক্রোসি, হয়ে যাচ্ছে মবোক্রেসি। কিন্তু কেন?”

“গণঅভ্যুত্থানকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে কারা এবং কেন?” এই প্রশ্ন রেখে সালাহউদ্দিন আহমদ বলেন, “এই দুই কেন’র জবাব হচ্ছে সরকারের নির্লিপ্ততা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা। আমরা বলতে চাইনি। আটই অগাস্ট এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা সবসময় এই অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করেছি। সবসময় সহযোগিতা প্রদান করেছি সর্বতোভাবে। কিন্তু আজ গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করা হচ্ছে।”

বিভিন্নভাবে পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে বিএনপিকে কলঙ্কিত করার একটি অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের জন্য নির্দেশনা দেবেন এমন ভেবেছিলেন বলে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, “আমরা লক্ষ্য করলাম আপনি আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করছেন, কিন্তু নির্বাচন কমিশনকে অফিসিয়ালি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন প্রস্তুতির জন্য এখনো যথাযথভাবে নির্দেশনা দেন নাই।”

অতি শিগগিরই নির্বাচনের প্রস্তুতির জন্য নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টা নির্দেশনা দেবেন বলে আশা প্রকাশ করেন সালাহউদ্দিন আহমদ।

এনসিপির উপর হামলায় মির্জা ফখরুলের নিন্দা

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

চেয়েছিলাম ডেমেক্রোসি, হয়ে যাচ্ছে মবোক্রেসি: সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় ০৫:৫৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫