শিরোনাম :
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী বন্যায় প্লাবিত গাজার ৭০ হাজার তাঁবু, ঝুঁকিতে ৪ লাখ মানুষ সড়কে একসঙ্গে প্রাণ হারাচ্ছে পরিবার, ছয় বছরে প্রায় ৩০০ পরিবার নিশ্চিহ্ন সিলেট টেস্টে হজের অপরাজিত সেঞ্চুরিতে কঠিন হলো বাংলাদেশের জয়ের পথ সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত ও পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির সমবায়ের আদর্শে মানুষকে স্বনির্ভর করতে হবে: বিদ্যুৎমন্ত্রী মাদ্রাসায় মুজিববাদ-মওদুদীবাদ চলবে না: সরোয়ার আলমগীর ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুরাও এনআইডি সেবার আওতায় আসবে: ইসি টং দোকান থেকে ক্যাসিনো সম্রাট রুবেল শত কোটি টাকার মালিক! ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

জুলাই সনদ মেনে নেওয়া যায় না : মির্জা ফখরুল

জমা দেওয়া জুলাই সনদ কোনোভাবেই মেনে নেওয়া যায় না জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেছেন, জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর ‘নোট অব ডিসেন্ট’ অন্তর্ভুক্ত করাসহ নির্বাচনের দিন গণভোটের দাবি নিয়ে জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে যাবে বিএনপি।

গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান। বিএনপি আয়োজিত এ সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্যরাও বক্তব্য দেন।

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, নোট অব ডিসেন্ট শুধু বিএনপি নয়, অন্যান্য রাজনৈতিক দলগুলোও দিয়েছে। রাজনৈতিক দলগুলোর সুপারিশ উপেক্ষা করে ঐকমত্য কমিশন একতরফাভাবে জুলাই সনদ সরকারের কাছে পেশ করেছে। তাদের জমাকৃত জুলাই সনদ কোনোভাবেই মেনে নেওয়া যায় না, জাতি তা মেনে নেয়নি।

মির্জা ফখরুল আরও বলেন, ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলকভাবে জাতির ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এক বছরব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের ধারাবাহিক আলোচনা ছিল ও অপচয়মূলক এবং জাতির সাথে প্রতারণা।

অপর এক জবাবে বিএনপির মহাসচিব বলেন, এটা সমাধানের জন্য প্রয়োজনে প্রধান উপদেষ্টার কাছে যাবে।

আগামী জাতীয় নির্বাচনে এর কোন প্রভাব পড়বে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ নিয়ে আপত্তি থাকলেও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির কোনো শঙ্কা নেই। আমরা আশা করি আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও সেলিমা রহমান।

নির্বাচনের ব্যত্যয় হলে প্রধান উপদেষ্টাকে দায় নিতে হবে : মির্জা ফখরুল

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

জুলাই সনদ মেনে নেওয়া যায় না : মির্জা ফখরুল

আপডেট সময় ০৫:২২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫