শিরোনাম :
ন্যাটো সদস্য দেশে রুশ হামলার আশঙ্কা,মার্কিন গোয়েন্দাদের নতুন সতর্কবার্তা “চেহারা কোথায়, শুধু আওয়াজ শোনা যায়”: হাসিনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে টেকসই হবে গণতন্ত্র: ফখরুল নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নিয়ে জল্পনা তুঙ্গে সিলেটে দুই বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৮ হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ

ডাকসু নির্বাচনে মারা যাওয়া সাংবাদিকের বাসায় সাদিকেরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহের সময় মারা যান সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর (৪০)। চ্যানেল এস’র এই সাংবাদিকের বাসায় গিয়েছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম ও জিএস এসএম ফরহাদ। এ সময় পরিবারটিকে ছাত্রশিবিরের পক্ষ থেকে দুই লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।

গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে ডাকসুর জিএস এসএম ফরহাদ নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফরহাদ নিজের ফেসবুক পোস্টে বলেন, ‘ডাকসু নির্বাচনের দিন সংবাদ কাভার করতে গিয়ে ইন্তেকাল করেছেন তরিকুল শিবলী ভাই। তিনি রেখে গেছেন দুই সন্তান। বড় সন্তান আয়াতের বয়স চার বছর এবং ছোট সন্তান আজমীনের বয়স দেড় বছর।’

ফরহাদ আরও বলেন, চার বছর বয়সী আয়াত দীর্ঘ আলাপের ফাঁকে আমাকে বলছে— ‘আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন ও আল্লাহ বাবাকে সুন্দর একটা জায়গায় রেখেছেন। যেহেতু বাবা আসবেন না, তাই আমি আমার মা ও ছোট বোন আজমীনের খোঁজ-খবর রাখবো, আদর করবো। অবুঝ শিশুর মুখে এমন ভারি কথা!’

ফরহাদ বলেন, ‘আমরা পরিবারের সঙ্গে প্রাথমিক সাক্ষাতে ছোট্ট দুই শিশুর খরচের জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে আপাতত দুই লাখ টাকা পৌঁছে দিয়েছি। ইনশাআল্লাহ, আমরা সব প্রয়োজনে সাধ্যমতো পরিবারটির পাশে থাকবো। বাবা হারানো ছোট্ট শিশুদের জন্য দোয়া চাই।’

শিবলীর পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদও উপস্থিত ছিলেন। ফরহাদ তার ফেসবুক পোস্টে শিবলীর সন্তানদের সঙ্গে তোলা তিনটি ছবিও শেয়ার করেছেন।

উল্লেখ্য, তরিকুল ইসলাম শিবলী চ্যানেল এস টেলিভিশনের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। গত ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) সংবাদ সংগ্রহের পর অফিসে ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে অসুস্থ হয়ে পড়েন তিনি। দুপুর দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যেকারণে সাদিক কায়েমকে ডাকসু ভিপি নির্বাচিত করলেন শিক্ষার্থীরা

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

ন্যাটো সদস্য দেশে রুশ হামলার আশঙ্কা,মার্কিন গোয়েন্দাদের নতুন সতর্কবার্তা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ

০৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ডাকসু নির্বাচনে মারা যাওয়া সাংবাদিকের বাসায় সাদিকেরা

আপডেট সময় ০৫:১৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫