শিরোনাম :
নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নিয়ে জল্পনা তুঙ্গে সিলেটে দুই বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৮ হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান

হাসপাতালে হাঁটাহাঁটি করতে পারছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হুইল চেয়ার ছাড়াই হাসপাতালে হাঁটাহাটি করেছেন। লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থাও স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। চিকিৎসার পাশাপাশি সব সময় দেশের খোঁজ খবর নিচ্ছেন বিএনপি নেত্রী। দেশের জনগণের পাশে থাকতে দলীয় কর্মীদের দিয়েছেন নির্দেশনা।

লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক পরীক্ষার রিপোর্টগুলো আসতে শুরু করেছে। সব রিপোর্ট হাতে পাওয়ার পর সেগুলোর ভিত্তিতে পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন ডাক্তাররা। তবে তার শারীরিক ও মানসিক অবস্থা বেশ ভালো। বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী জানিয়েছেন, হাসপাতালে হুইল চেয়ার ছাড়াই হাঁটাহাটি করেছেন খালেদা জিয়া। শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।

প্রতিদিনই রুটিন স্বাস্থ্য পরীক্ষা চলছে বিএনপি নেত্রীর। সোমবার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে হবে বিশেষ কিছু পরীক্ষা-নিরীক্ষা। ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, রোববার অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি দেখে গেছেন খালেদা জিয়াকে। এই বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনেই লন্ডন ক্লিনিকে চিকিৎসা চলছে তার।

খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন যুক্তরাজ্য বিএনপি’র সাধারণ সম্পাদক কয়ছর এম ‍আহমদও। পরে জানান, দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি।

প্রতিদিনের মতো রোববারও স্থানীয় সময় দুপুরে বাড়িতে তৈরি খাবার নিয়ে হাসপাতালে মাকে যান তারেক রহমান ও পুত্রবধূ ডা. জোবাইদা রহমান। এসময় সংবাদিকরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে মায়ের জন্য দোয়া চান তিনি।

লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদরোগসহ নানা জটিলতা নিয়ে উন্নত চিকিৎসার জন্য গত বুধবার লন্ডন যান ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী।

করের বোঝা চাপিয়ে জনসমর্থন হারাচ্ছে অন্তর্বর্তী সরকার : রিজভী

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান

০৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

হাসপাতালে হাঁটাহাঁটি করতে পারছেন খালেদা জিয়া

আপডেট সময় ১২:৫৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫