শিরোনাম :
দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে ভারতীয় হাইকমিশনের নতুন সিদ্ধান্তে সহজ হলো ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং প্রক্রিয়া কর্মসংস্থান সৃষ্টি ও শিল্প বিপ্লব ঘটানোর প্রতি গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা ডন হক রাষ্ট্রপতি পদে বিএনপির দুইজন মনোনয়নপত্র সংগ্রহ করল হাসিনার দিল্লি বক্তব্যে বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন উত্তেজনা মহেশখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই নেতার মনোনয়নপত্র সংগ্রহ মাতারবাড়িতে প্রধানমন্ত্রীর অপেক্ষায় প্রশাসন ও জনতা

বাড়িতে ঢুকে পিটিয়ে হত্যা আ.লীগ নেতাকে

লক্ষ্মীপুরে বাড়িতে ঢুকে ধাওয়া করে নুর আলম (৬০) নামে এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে আরিফ হোসেন বলেন, ‘আমার বাবা বাড়িতে ছিলেন। তার মোবাইল ফোনে কেউ একজন কল দিয়ে জানিয়েছে, তাকে মারতে আসছে। এতে তিনি ঘর থেকে পালানোর জন্য বের হচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই ১০-১২ জন লোক লাঠিসোঁটা নিয়ে বাড়িতে বাবাকে মারতে আসে। পরে তারা ধাওয়া করে এলোপাতাড়ি পেটায়। এর মধ্যে বাড়ির পুকুরে একবার ফেলে দেয়। সেখান থেকে তুলে আবার পিটিয়েছে। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

নিহত নূর চন্দ্রগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পেশায় দর্জি ছিলেন।

জানা গেছে, রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চন্দ্রগঞ্জের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে সদর হাসপাতালে আনা হয়।

নিহত নুরের ছেলে আরিফ হোসেন দাবি করেন, ‘হামলাকারীদের মধ্যে খোকন নামে একজনকে তিনি চিনতে পেরেছি। তিনি বিএনপি করেন। তার নেতৃত্বেই বাবাকে মারা হয়েছে। আমার বাবা আওয়ামী লীগ করলেও কারও ক্ষতি করেননি। কারও সঙ্গে শত্রুতাও নেই। রাজনৈতিক কারণেই আমার বাবাকে মারা হয়েছে।’

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদীন বলেন, ‘মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে। তার লাশ মর্গে রয়েছে।’

চন্দ্রগঞ্জ থানার ওসি এমদাদুল হক বলেন, ‘একজন মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আরো পড়ুন : আর যেন বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত না হয়

গণপিটুনিতে অংশগ্রহণকারীদের শাস্তির আওতায় আনা হোক

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

মায়ের মৃত্যুর পর নদীতে নেমেছিলেন গোবিন্দ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাতারবাড়িতে প্রধানমন্ত্রীর অপেক্ষায় প্রশাসন ও জনতা

০৯ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বাড়িতে ঢুকে পিটিয়ে হত্যা আ.লীগ নেতাকে

আপডেট সময় ১০:৫২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪