শিরোনাম :
জুলাই জাদুঘরের পেছনের মাঠে ২০টির বেশি বোমা, ঘিরে রেখেছে এসআরবি বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা প্রসঙ্গে বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা এসএসসির ভুল খাতা দেখা পরীক্ষকদের জবাবদিহির আওতায় আনছে শিক্ষা মন্ত্রণালয় না খেলেই সেমিতে ভারত-পাকিস্তান ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্পের প্রত্যাখ্যানে তেলের দাম বৃদ্ধি জাতিসংঘে ইরানের বার্তার সঙ্গে ‘বাহুবলী’র লড়াইয়ের দৃশ্য, ভাইরাল রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান মডেল মসজিদ নীতিমালা প্রকাশ,কর্মরত জনবলের রাজনৈতিক কার্যক্রম নয় যুক্তরাজ্যে মার্কিনিদের ব্যবহার করা বিমান ঘাঁটিতে ‘বিস্ফোরক’ আতঙ্ক চাঁদাবাজি-দখলবাজি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ : টিআইবি

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা

রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার ইসিবি চত্বর সংলগ্ন মানিকদী এলাকায় অবস্থিত নিউগ্রিন প্রপার্টিজে কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের স্টুডিওতে গভীর রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনার নেপথ্যে জমি দখল-বেদখল সংক্রান্ত বিরোধ থাকতে পারে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মো. মাহিদুল ইসলাম।

আজ রোববার বেলা সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মাহিদুল ইসলাম বলেন, গতকাল রাতে একদল লোক পরিকল্পিতভাবে স্টুডিওতে ঢুকে ভাঙচুর চালায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তদন্ত ও অপারেশন শাখার পরিদর্শকসহ পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় দুজনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। পরে রাতে পরিচালিত অভিযানে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এ পর্যন্ত মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুরো তদন্ত দল নিয়ে পরিদর্শন করা হয়েছে এবং ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই তা শনাক্তের চেষ্টা করা হয়েছে।

হামলাকারীদের পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তদন্ত এখনও চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত তিনজনের মধ্যে একজনের নাম মামুন, তার বাড়ি গফরগাঁওয়ে, তিনি রাজধানীর ভাষানটেক বস্তি এলাকায় থাকেন। দ্বিতীয়জনের নাম আসলাম, বাড়ি টাঙ্গাইলে, পেশায় তিনি অটোরিকশাচালক। তৃতীয়জনের নাম মুন্না, তিনিও ভাষানটেক বস্তি এলাকার বাসিন্দা।

হামলার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে জানতে চাইলে মাহিদুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও তথ্য পাওয়া গেলে তা স্পষ্ট করে জানানো সম্ভব হবে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

জুলাই জাদুঘরের পেছনের মাঠে ২০টির বেশি বোমা, ঘিরে রেখেছে এসআরবি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

চাঁদাবাজি-দখলবাজি নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ : টিআইবি

২৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা

আপডেট সময় ০৩:২৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬