শিরোনাম :
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী বন্যায় প্লাবিত গাজার ৭০ হাজার তাঁবু, ঝুঁকিতে ৪ লাখ মানুষ সড়কে একসঙ্গে প্রাণ হারাচ্ছে পরিবার, ছয় বছরে প্রায় ৩০০ পরিবার নিশ্চিহ্ন সিলেট টেস্টে হজের অপরাজিত সেঞ্চুরিতে কঠিন হলো বাংলাদেশের জয়ের পথ সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত ও পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির সমবায়ের আদর্শে মানুষকে স্বনির্ভর করতে হবে: বিদ্যুৎমন্ত্রী মাদ্রাসায় মুজিববাদ-মওদুদীবাদ চলবে না: সরোয়ার আলমগীর ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুরাও এনআইডি সেবার আওতায় আসবে: ইসি টং দোকান থেকে ক্যাসিনো সম্রাট রুবেল শত কোটি টাকার মালিক! ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

আটোয়ারীতে এনজিও ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড়ের আটোয়ারীতে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত এনজিও ফেডারেশন (এফএনবি) এর আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ১৪ জানুয়ারি) সকালে উপজেলার বারঘাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকার দুস্থ ও সমাজের প্রতিবন্ধী, অসহায় ,দরিদ্র, খেটে খাওয়া দিনমজুর শ্রেণির শীতার্ত মানুষের মাঝে প্রায় পাঁচ শতাধীক কম্বল বিতরণ করা হয়।

এনজিও ফেডারেশন পঞ্চগড় জেলা কমিটির সভাপতি ও দেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে এবং এফএনবি পঞ্চগড় জেলা কমিটির সাধারণ সম্পাদক ও ব্র্যাক পঞ্চগড় জেলা সমন্বয়ক মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিতরণের আগে ইউএনও’র প্রতিনিধি হিসেবে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লতিফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তোড়িয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি এফএনবি জেলা সভাপতি মোঃ জহুরুল ইসলাম।

এসময় বুরো বাংলাদেশ এর ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ ছানোয়ার হোসেন, বোদা’র এলাকা ব্যবস্থাপক মোঃ সাহেদুল ইসলাম (পলাশ), পঞ্চগড়ের এলাকা ব্যবস্থাপক মোঃ সজল করিম, এফএনবি আটোয়ারী উপজেলা কমিটির সভাপতি মোঃ সহিদুল ইসলাম, আশা আটোয়ারী উপজেলা রিজিওনাল ম্যানেজার উদয় চন্দ্র রায়, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী সহ উদ্দিপন, রিক, ডাম ফাউন্ডেশন, আরডিআরএস, টিএমএসএস সহ অন্যান্য বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তা ও সুফলভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আটোয়ারীতে এনজিও ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় ০৬:২৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫