শিরোনাম :
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী বন্যায় প্লাবিত গাজার ৭০ হাজার তাঁবু, ঝুঁকিতে ৪ লাখ মানুষ সড়কে একসঙ্গে প্রাণ হারাচ্ছে পরিবার, ছয় বছরে প্রায় ৩০০ পরিবার নিশ্চিহ্ন সিলেট টেস্টে হজের অপরাজিত সেঞ্চুরিতে কঠিন হলো বাংলাদেশের জয়ের পথ সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত ও পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির সমবায়ের আদর্শে মানুষকে স্বনির্ভর করতে হবে: বিদ্যুৎমন্ত্রী মাদ্রাসায় মুজিববাদ-মওদুদীবাদ চলবে না: সরোয়ার আলমগীর ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুরাও এনআইডি সেবার আওতায় আসবে: ইসি টং দোকান থেকে ক্যাসিনো সম্রাট রুবেল শত কোটি টাকার মালিক! ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

আটোয়ারীতে তৃতীয় উপজেলা কাব ক্যাম্পুরী ও চতুর্থ স্কাউট সমাবেশ-২০২৫ শুরু

পঞ্চগড়ের আটোয়ারীতে তৃতীয় উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ শুরু হয়েছে। “ তারুণ্যের উদ্দীপনা,স্কাউটিং এর প্রেরণা” শ্লোগানকে সামনে রেখে বুধবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও আটোয়ারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিস্তীর্ণ মাঠে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান উপস্থিত থেকে কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষনা করেন।

ডেপুটি ক্যাম্প চীফ (খাদ্য) মোঃ রফিকুল ইসলাম (হেলাল) এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর,উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ,উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান।

আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, ক্যাম্প চীফ (প্রোগ্রাম) ও স্কাউট ব্যক্তিত্ব আরিফ হোসেন চৌধুরী(এল.টি)। এরআগে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে জাতীয় ও স্কাউট পতাকা উত্তোলনের মাধ্যমে কাব ক্যাম্পুরী স্কাউট সমাবেশের শুভ সূচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ থেকে অভিজ্ঞতা নিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। গোটা পৃথিবী জুড়ে স্কাউটিংয়ের কার্যক্রম রয়েছে। যা দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। সেবার ব্রত নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। এই ক্যম্পুরী ও সমাবেশ থেকে শিক্ষা নিয়ে দেশ গড়ার কাজে নিজেদেরকে নিয়োজিত করবেন বলে মন্তব্য করেন তিনি।

ক্যাম্প চীফ(খাদ্য) ও উপজেলা কাব ক্যাম্পুরী ও সমাবেশ উদযাপন কমিটির সমন্বয়ক জরিফ হোসেন চৌধুরী(মনি) জানান, তৃতীয় আটোয়ারী উপজেলা কাব ক্যাম্পুরী চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। এতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে গঠিত ৪২টি কাব দল ক্যাম্পুরীতে অংশগ্রহণ করেছে। অপরদিকে একই ভেন্যুতে চতুর্থ আটোয়ারী উপজেলা স্কাউট সমাবেশ ১১ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে। সমাবেশে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে গঠিত ৪০টি স্কাউট দল অংশগ্রহণ করবে।

এসময় আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ,আটোয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজা আল মামুন, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষখ-শিক্ষার্থী,কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিত্ব সহ অনেকেই উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আটোয়ারীতে তৃতীয় উপজেলা কাব ক্যাম্পুরী ও চতুর্থ স্কাউট সমাবেশ-২০২৫ শুরু

আপডেট সময় ০৫:২১:৪৩ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫