শিরোনাম :
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী বন্যায় প্লাবিত গাজার ৭০ হাজার তাঁবু, ঝুঁকিতে ৪ লাখ মানুষ সড়কে একসঙ্গে প্রাণ হারাচ্ছে পরিবার, ছয় বছরে প্রায় ৩০০ পরিবার নিশ্চিহ্ন সিলেট টেস্টে হজের অপরাজিত সেঞ্চুরিতে কঠিন হলো বাংলাদেশের জয়ের পথ সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত ও পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির সমবায়ের আদর্শে মানুষকে স্বনির্ভর করতে হবে: বিদ্যুৎমন্ত্রী মাদ্রাসায় মুজিববাদ-মওদুদীবাদ চলবে না: সরোয়ার আলমগীর ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুরাও এনআইডি সেবার আওতায় আসবে: ইসি টং দোকান থেকে ক্যাসিনো সম্রাট রুবেল শত কোটি টাকার মালিক! ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

আটোয়ারীর কামরুজ্জামান জাতীয় হিফযুল কোরআন প্রতিযোগিতায় প্রথম

ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন কর্তক আয়োজিত হিফযুল কোরআন প্রতিযোগিতায় মোঃ কামরুজ্জামান (১১) নামে এক শিশু শিক্ষার্থী ‘ খ’ গ্রুপে অংশগ্রহণ করে প্রায় শতাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে সর্বোচ্চ নম্বর পেয়ে জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছেন।

মোঃ কামরুজ্জামান আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বড় সিঙ্গিয়া গ্রামের মোঃ আবুল হোসেন ও সেলিনা বেগম দম্পতির পুত্র। তিনি উপজেলার ‘ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এর শিশু শিক্ষার্থী।

ওই প্রতিষ্ঠানের মোহতামিম হাফেজ মাওলানা মোঃ শাহাজাহান আলী জানান, মোঃ কামরুজ্জামান গত ১৩ জানুয়ারি ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জাতীয় হিফযুল কোরআন প্রতিযোগিতায় ‘খ’ গ্রুপে (১-১০ পাড়া) উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন।

এরপরে গত ২৮ জানুয়ারি জেলা পর্যায়ে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ২২টি মাদ্রাসার শতাধীক প্রতিযোগী হিফযুল কোরআন প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। কামরুজ্জামান শতাধীক প্রতিযোগিকে পেছনে ফেলে সর্বোচ্চ নম্বর পেয়ে জেলা পর্যায়েও প্রথম স্থান অধিকার করে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেছেন ।

প্রতিষ্ঠানের মোহতামিম জানান, শিক্ষার্থীদের মাঝে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিযোগিতায় একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিটি গ্রুপে অনধিক পাঁচজন প্রতিযোগি অংশগ্রহণের সুযোগ পাবে। তিনটি গ্রুপের মধ্যে ‘ক’ গ্রুপে তাজবীদসহ পূর্ণ ৩০ পারা হিফজ, (অনুর্ধ্ব ১৮ বছর ছাত্র), ‘খ’ গ্রুপে তাজবীদসহ ২০ পারা হিফজ (অনুর্ধ্ব ১৫ বছর ছাত্র)ও ‘গ’ গ্রুপে তাজবীদসহ ১০ পারা হিফজ (অনুর্ধ্ব ১২ বছর ছাত্র)। কামরুজ্জামান এবার বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনের প্রস্তুতি নিচ্ছে।

কামরুজ্জামানের বাবা আবুল হোসেন বলেন, সবই আল্লাহর রহমত ,আমার সন্তানের চেষ্টা আর শিক্ষকদের অবদান। শিশু শিক্ষার্থী মোঃ কামরুজ্জামান (১১) সবার কাছে দোয়া কামনা করেছেন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আটোয়ারীর কামরুজ্জামান জাতীয় হিফযুল কোরআন প্রতিযোগিতায় প্রথম

আপডেট সময় ০৫:৪৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫