আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন

“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মোবাইল ছেড়ে খেলতে চল” স্লোগানকে সামনে রেখে আলোকিত মানুষ গড়ার প্রতিশ্রুতি নিয়ে পঞ্চগড়ের আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে ছাত্রীদের নিয়ে দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও বনভোজন অনুষ্ঠান মনোমুগ্ধকর পরিবেশে, আনন্দ উল্লাসে জাঁকজমকপুর্ণভাবে শান্তি-শৃঙ্খলার মধ্য দিযে সম্পন্ন হয়েছে।

রোববার ( ২৬ জানুয়ারি) সকালে কলেজ ক্যাম্পাসে জাতীয় সঙ্গীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন, শান্তির প্রতিক জোড়া কবুতর অবমুক্ত করণ ও মশাল প্রজ্জলনের মধ্য দিয়ে দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি,কলেজ গভর্ণিং বোডির সভাপতি মোঃ ফকরুল আলম।এ সময় সাথে ছিলেন অনুষ্ঠানের সভাপতি ও অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান।

দিনব্যাপি বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন সোমবার ( ২৭ জানুয়ারি) মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও সকল ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ সহ আমন্ত্রিত অতিথি ও কলেজের সকল স্টাফদের মাঝে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়।পুরস্কার বিতরণ শেষে বনভোজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের কর্মসূচি সম্পন্ন হয়।

উদ্বোধনী দিন ও সমাপনী দিনে অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্ণিং বোডির সভাপতি মোঃ ফকরুল আলম। এ সময় কলেজ গভর্ণিং বোডির সদস্যবৃন্দ, বিদ্যোৎসাহী, শিক্ষক-কর্মচারী ,ছাত্রীবৃন্দ সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন

আপডেট সময় ০৯:৩৪:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫