শিরোনাম :
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী বন্যায় প্লাবিত গাজার ৭০ হাজার তাঁবু, ঝুঁকিতে ৪ লাখ মানুষ সড়কে একসঙ্গে প্রাণ হারাচ্ছে পরিবার, ছয় বছরে প্রায় ৩০০ পরিবার নিশ্চিহ্ন সিলেট টেস্টে হজের অপরাজিত সেঞ্চুরিতে কঠিন হলো বাংলাদেশের জয়ের পথ সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত ও পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির সমবায়ের আদর্শে মানুষকে স্বনির্ভর করতে হবে: বিদ্যুৎমন্ত্রী মাদ্রাসায় মুজিববাদ-মওদুদীবাদ চলবে না: সরোয়ার আলমগীর ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুরাও এনআইডি সেবার আওতায় আসবে: ইসি টং দোকান থেকে ক্যাসিনো সম্রাট রুবেল শত কোটি টাকার মালিক! ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ভর্তি লটারী অনুষ্ঠিত

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান “ আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়” এ সরকারি সিদ্ধান্ত মেনে মেধা যাঁচাইয়ের মাধ্যমে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারীর মাধ্যমে শিক্ষার্থী বাছাই অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় বিদ্যালয় ক্যাম্পাসে এ লটারীর কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের সমন্বয়ে লটারী কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান।

লটারী শুরু হওয়ার আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ আবেদনকারী শিক্ষার্থীর অভিভাবকদের উদ্দেশ্যে লটারীর নিয়ম-কানুন ও ভর্তি সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন।

লটারী পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুর কবির মোঃ কামরুল হাসান, একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা ও উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোঃ রুস্তম আলী।

উম্মুক্ত লটারী ড্র অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী,আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিগণ।

প্রধান শিক্ষক বলেন, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক পাঠদান, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়ার জন্যই বিদ্যালয়টি সুনামের সাথে এগিয়ে যাচ্ছে। ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য মোট ৫০০টি আবেদন জমা হয়।

এ বিদ্যালয়ের দু’টি শাখায় উম্মুক্ত লটারীর মাধ্যমে চুড়ান্তভাবে ১১০ জন শিক্ষার্থীকে ভর্তির জন্য নির্বাচিত করা হয়। এছাড়াও ১১০ জন শিক্ষার্থীকে অপেক্ষমান তালিকায় রাখা হয়।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ভর্তি লটারী অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:১৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪