শিরোনাম :
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী বন্যায় প্লাবিত গাজার ৭০ হাজার তাঁবু, ঝুঁকিতে ৪ লাখ মানুষ সড়কে একসঙ্গে প্রাণ হারাচ্ছে পরিবার, ছয় বছরে প্রায় ৩০০ পরিবার নিশ্চিহ্ন সিলেট টেস্টে হজের অপরাজিত সেঞ্চুরিতে কঠিন হলো বাংলাদেশের জয়ের পথ সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত ও পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির সমবায়ের আদর্শে মানুষকে স্বনির্ভর করতে হবে: বিদ্যুৎমন্ত্রী মাদ্রাসায় মুজিববাদ-মওদুদীবাদ চলবে না: সরোয়ার আলমগীর ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুরাও এনআইডি সেবার আওতায় আসবে: ইসি টং দোকান থেকে ক্যাসিনো সম্রাট রুবেল শত কোটি টাকার মালিক! ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে আটোয়ারীতে স্মরণ সভা

২০২৪ সালের জুলাই- আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহত শহিদদের স্মরণে পঞ্চগড়ের আটোয়ারীতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ( ৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান। ’

জুলাই-আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের লোমহর্ষক বর্ণনা দিয়ে এবং আমাদের করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, আটোয়ারী থানার নবাগত ওসি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব কুদরত-ই-খুদা, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারী মোঃ খাদেমুল ইসলাম, জামায়াতের অন্যতম সদস্য মোঃ গোলাম মোর্শেদ, উপজেলা জাগপা সাধারণ সম্পাদক বজলুর রহমান ,উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির অন্যতম সদস্য মতিয়র রহমান, রংপুর মহানগরী ছাত্র শিবিরের সাবেক সভাপতি বদরুল ইসলাম, গণঅভ্যুত্থানে গুরুতর আহত মিঠুন ইসলামের বাবা রফিকুল ইসলাম। ছাত্র সমন্বয়ক আবু হাসান(বাবু), মুতাসিন বিল্লাহ প্রমুখ।

সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ শাফিউল মাজলুবিন রহমান বলেন, অনেক রক্তের বিনিময়ে ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনে সফলতা অর্জন করেছে। এই সফলতা টেকসই করতে সবার মন মানসিকতা বা ধ্যান ধারণা পাল্টাতে হবে। তিনি সবার সহযোগিতা কামনা করেন।

অন্য বক্তরা বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থী ও আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের ছেপরাঝাড় গ্রামের মোঃ রফিকুল ইসলাম ও হোসনেয়ারা বেগম দম্পতির পুত্র মিঠুন ইসলামের গায়ে ৩৬টি রাবার বুলেট বিদ্ধ হয়। দিনাজপুরে দীর্ঘদিন চিকিৎসায় ৩৫টি রাবার বুলেট শরীর থেকে অপসারণ করা হয়েছে। এখনো মাথার ভিতরে একটি গুলি রয়েছে। মিঠুন বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন আছেন। মিঠুনের বাবা -মা স্মরণ সভায় সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

মিঠুনের সাথে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, মাথার ভিতরে একটি গুলি রয়েছে। চিকিৎসাধীন রয়েছি, ঔষধ খাচ্ছি, ২/১ দিনের মধ্যে বাড়িতে যাব। আমার জন্য দোয়া করবেন।

স্মরণ সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মিঠুন ইসলামের চিকিৎসার সহযোগিতা হিসেবে ২০ হাজার টাকা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

সবশেষে গণঅভ্যুত্থানে আহতদের জন্য সুস্থ্যতা কামনা ও শহিদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওঃ বজলুর রহমান।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে আটোয়ারীতে স্মরণ সভা

আপডেট সময় ০৮:২১:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪