পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে নবম শ্রেণীর শিক্ষার্থী নিহত

পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে অন্তর রায় বর্মন (১৫) নামে এক ছাত্র নিহত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের বড় ব্রিজ এলাকায় এ দুঘটনা ঘটে।

নিহত অন্তর একই ইউনিয়নের ধ্বনিপাড়া গ্রামের বিরেন চন্দ্র রায়ের ছেলে। সে পঞ্চগড় করতোয়া কালেক্টর আদর্শ শিক্ষা নিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী।

মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় স্থানীয়দের বরাত দিয়ে  বলেন, দুর্ঘটনার সময় আশপাশের লোকজন একটি শব্দ পেয়ে ঘটনাস্থলে যান। এ সময় স্কুলের পোশাক পরিহিত অবস্থায় এক শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। একই সময় একটি সাইকেল পড়ে থাকতে দেখেন তারা। এ সময় দ্রুত ইউনিয়ন পরিষদসহ পুলিশে খবর দেয়া হয়। তবে শিশুটি কোথায় যাচ্ছিলো তা জানা যায়নি।

নিহত ওই শিশুর পরিবার জানায়, সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়েছিল অন্তর।

পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের মাস্টার চলমান বার্তাকে বলেন, ‘কাঞ্চন কমিউটার ট্রেনটি পঞ্চগড়ে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ মরাদেহের প্রাথমিক সুরতহাল করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।’

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে নবম শ্রেণীর শিক্ষার্থী নিহত

আপডেট সময় ০৫:২৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪