শিরোনাম :
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী বন্যায় প্লাবিত গাজার ৭০ হাজার তাঁবু, ঝুঁকিতে ৪ লাখ মানুষ সড়কে একসঙ্গে প্রাণ হারাচ্ছে পরিবার, ছয় বছরে প্রায় ৩০০ পরিবার নিশ্চিহ্ন সিলেট টেস্টে হজের অপরাজিত সেঞ্চুরিতে কঠিন হলো বাংলাদেশের জয়ের পথ সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত ও পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির সমবায়ের আদর্শে মানুষকে স্বনির্ভর করতে হবে: বিদ্যুৎমন্ত্রী মাদ্রাসায় মুজিববাদ-মওদুদীবাদ চলবে না: সরোয়ার আলমগীর ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুরাও এনআইডি সেবার আওতায় আসবে: ইসি টং দোকান থেকে ক্যাসিনো সম্রাট রুবেল শত কোটি টাকার মালিক! ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

বিচারককে জুতা নিক্ষেপ করার অপরাধে দুই মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে বিচারককে জুতা নিক্ষেপ করার অপরাধে মিনারা আক্তার নামের এক নারীকে দুই মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারি (অতিরিক্ত) শাহাদুদ জামান সুমন।

বিকেল তিনটায় দন্ডাদেশ হওয়ার পর থেকে ওই নারী আসামীর সাথে তার চার বছরের সন্তান আদালতের হাজত খানায় বিকাল ৫টা পর্যন্ত ছিল। আসামীর কোন আত্মীয় স্বজন না আসায়, আইনজীবির সহকারি তাকে জোর করে নিয়ে আসেন।

দণ্ডপ্রাপ্ত আসামী সদর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকার মৃত ইয়াকুব আলীর মেয়ে। এর আগে গত বছরের ১১ ডিসেম্বর আদালত অবমাননা ও হট্রোগোল করার অভিযোগ তুলে মিনারা আক্তারকে আসামী করে আদালতের কর্মচারী তাজুল ইসলাম বাদী হয়ে সিআর (নালিশি) মামলা দায়ের করে।

জানা যায়, জমিজমা সংক্রান্ত জেরে গত বছরের ৫ ডিসেম্বর সদর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় মো. ইয়াকুব আলী ও তার ভাই আব্দুল জব্বার, মমিন, মকছেদ এর সাথে মারামারির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় ইয়াকুব আলী। এ ঘটনায় তার মেয়ে মিনারা আক্তার বাদী হয়ে সদর থানায় ১৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। ১১ ডিসেম্বর আদালতে আসামি পক্ষ আত্মসমর্পন করে জামিন আবেদন করলে বিচারক অলরাম কার্জি ১৬ জনকে অন্তবর্তীকালীন জামিন দেন। এতে বাদী সংক্ষুব্ধ হয়ে বিচারককে উদ্দেশ্য করে এজলাসে পায়ের জুতা খুলে নিক্ষেপ করেন।

আরো পড়ুন : পঞ্চগড়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি’র র‍্যালি ও সমাবেশ 

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বিচারককে জুতা নিক্ষেপ করার অপরাধে দুই মাসের কারাদণ্ড

আপডেট সময় ০৩:০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪