শিরোনাম :
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী বন্যায় প্লাবিত গাজার ৭০ হাজার তাঁবু, ঝুঁকিতে ৪ লাখ মানুষ সড়কে একসঙ্গে প্রাণ হারাচ্ছে পরিবার, ছয় বছরে প্রায় ৩০০ পরিবার নিশ্চিহ্ন সিলেট টেস্টে হজের অপরাজিত সেঞ্চুরিতে কঠিন হলো বাংলাদেশের জয়ের পথ সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত ও পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির সমবায়ের আদর্শে মানুষকে স্বনির্ভর করতে হবে: বিদ্যুৎমন্ত্রী মাদ্রাসায় মুজিববাদ-মওদুদীবাদ চলবে না: সরোয়ার আলমগীর ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুরাও এনআইডি সেবার আওতায় আসবে: ইসি টং দোকান থেকে ক্যাসিনো সম্রাট রুবেল শত কোটি টাকার মালিক! ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

ভূরুঙ্গামারীতে বেশি দামে সার বিক্রি; পাঁচ সার ডিলারকে জরিমানা 

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় অতিরিক্ত দামে সার বিক্রি করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে বিসিআইসি অনুমোদিত (৫)পাঁচ সার ডিলারকে ১ লক্ষ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
২২ জানুয়ারি বুধবার সকালে ভূরুঙ্গামারী সদরে অবস্থিত ওই ০৫ পাঁচ সার ডিলারের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এই জরিমানা আরোপ করাহয় এবং নগদ আদায় করা হয়।
জানা যায় , বুধবার সকালে নুর ইসলাম নামের এক কৃষক মেসার্স শহিদুল আলম ট্রেডার্স এর দোকান থেকে ১ বস্তা ডিএপি
( ডাই অ্যামোনিয়াম সালফেট ) সার ১৪৫০ টাকায় ক্রয় করেন। যার সরকার নির্ধারিত মূল্য ১০৫০ টাকা। পরে ওই কৃষক উপজেলা কৃষি কর্মকর্তার অফিসে গিয়ে অভিযুক্ত স‍ার দোকানের মালিক শহিদুল আলমকে ফোন করে ডিএপি সারের দাম জিজ্ঞাসা করেন। ফোনে এক বস্তা ডিএপি সারের দাম ১৪৫০ টাকা চান শহিদুল ইসলাম। এই তথ্যের সত্যতা পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আঃ জব্বার তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা কে বিষয়টি অবহিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস এর নেতৃত্বে সার বিক্রেতা ০৫ পাঁচটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সারের অতিরিক্ত মূল্য রাখার দায়ে মেসার্স ঝনারধন চন্দ্র সাহাকে ত্রিশ হাজার টাকা, মেসার্স নিতাই চন্দ্র সাহাকে ত্রিশ হাজার টাকা, মেসার্স হিরালাল চন্দ্র সাহাকে ত্রিশ হাজার টাকা, মেসার্স সুমন ট্রেডার্সকে ত্রিশ হাজার টাকা ও মেসার্স সহিদুল আলম ট্রেডার্স কে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় সহকারি কমিশনার (ভূমি ) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আঃ জব্বার ও উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ভূরুঙ্গামারীতে বেশি দামে সার বিক্রি; পাঁচ সার ডিলারকে জরিমানা 

আপডেট সময় ০৮:৫০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫