শিরোনাম :
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী বন্যায় প্লাবিত গাজার ৭০ হাজার তাঁবু, ঝুঁকিতে ৪ লাখ মানুষ সড়কে একসঙ্গে প্রাণ হারাচ্ছে পরিবার, ছয় বছরে প্রায় ৩০০ পরিবার নিশ্চিহ্ন সিলেট টেস্টে হজের অপরাজিত সেঞ্চুরিতে কঠিন হলো বাংলাদেশের জয়ের পথ সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত ও পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির সমবায়ের আদর্শে মানুষকে স্বনির্ভর করতে হবে: বিদ্যুৎমন্ত্রী মাদ্রাসায় মুজিববাদ-মওদুদীবাদ চলবে না: সরোয়ার আলমগীর ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুরাও এনআইডি সেবার আওতায় আসবে: ইসি টং দোকান থেকে ক্যাসিনো সম্রাট রুবেল শত কোটি টাকার মালিক! ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

রানীশংকৈলে পঃপঃ কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি.এইচ ডাঃ আব্দুস সামাদ এর দুর্নীত, অনিয়ম ও নিয়ম বহির্ভূতভাবে প্রাপ্য অনুযারী ঠিকাদার নিয়োগ না করে নিজের ইচ্ছা অনুযারী মোটা অংকের উৎকোচের বিনিময়ে ঠিকাদার নিয়োগে পায়তারা করার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদের সামনে ঠিকাদার ও এলাকাবাসীর ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন মনিরুল ইসলাম, সৈয়দ আব্দুল করিম, মাসুদ রানা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, রাণীশংকৈল উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ২০২৪-২০২৫ অর্থ বৎসরের পথ্য, ষ্টেশনারী সরবরাহ ও লিলেন ধোলাই এর ঠিকাদার নিয়োগের জন্য দরপত্র আহবান করা হয়। সেই  মোতাবেক আমরা দরপত্রে অংশ গ্রহণ করি। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সের টি.এইচ ডা: মো: আব্দুস সামাদ ৩ লক্ষ টাকার বিনিময়ে মনগড়া একটি দরপত্র যাছাই কমিটি গঠন করে। সেই কমিটি মনগড়া রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে পাঠাই। সেই কমিটির দেওয়া মনগড়া  রিপোর্টের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানায় এমনকি টাকার বিনিময়ে মনগড়া কমিটি গঠনের কথা আবাসিক মেডিকেল অফিসার স্বীকার করেছেন বলে জানান তারা।
বক্তারা আরও বলেন, এই ডা: আব্দুস সামাদ নিদিষ্ট সময়ে টেন্ডার বাক্স না খুলে কালক্ষেপণ করতে থাকে। এক পর্যায়ে রাতের আধারে মোটা অংকের ঘুষ, উৎকোচ, এর অর্থ লেনদেন করে সর্বনিম্ন দরদাতা ৭ম জনকে ঠিকাদার নিয়োগের জন্য টালবাহানা করতে থাকে। এছাড়াও টাকার বিনিময়ে হাসপাতালের জখমী সনদপত্র দেন এই ডাক্তার আব্দুস সামাদ। যারা অন্যায় দুর্নীতি, ঘুষ লেনদেন এর সাথে জড়িত তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে শান্তির জন্য জোর দাবী জানায়।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করে ঠিকাদারবৃন্দ।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রানীশংকৈলে পঃপঃ কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন

আপডেট সময় ০৭:৫৩:১৪ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি.এইচ ডাঃ আব্দুস সামাদ এর দুর্নীত, অনিয়ম ও নিয়ম বহির্ভূতভাবে প্রাপ্য অনুযারী ঠিকাদার নিয়োগ না করে নিজের ইচ্ছা অনুযারী মোটা অংকের উৎকোচের বিনিময়ে ঠিকাদার নিয়োগে পায়তারা করার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদের সামনে ঠিকাদার ও এলাকাবাসীর ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন মনিরুল ইসলাম, সৈয়দ আব্দুল করিম, মাসুদ রানা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, রাণীশংকৈল উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ২০২৪-২০২৫ অর্থ বৎসরের পথ্য, ষ্টেশনারী সরবরাহ ও লিলেন ধোলাই এর ঠিকাদার নিয়োগের জন্য দরপত্র আহবান করা হয়। সেই  মোতাবেক আমরা দরপত্রে অংশ গ্রহণ করি। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সের টি.এইচ ডা: মো: আব্দুস সামাদ ৩ লক্ষ টাকার বিনিময়ে মনগড়া একটি দরপত্র যাছাই কমিটি গঠন করে। সেই কমিটি মনগড়া রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে পাঠাই। সেই কমিটির দেওয়া মনগড়া  রিপোর্টের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানায় এমনকি টাকার বিনিময়ে মনগড়া কমিটি গঠনের কথা আবাসিক মেডিকেল অফিসার স্বীকার করেছেন বলে জানান তারা।
বক্তারা আরও বলেন, এই ডা: আব্দুস সামাদ নিদিষ্ট সময়ে টেন্ডার বাক্স না খুলে কালক্ষেপণ করতে থাকে। এক পর্যায়ে রাতের আধারে মোটা অংকের ঘুষ, উৎকোচ, এর অর্থ লেনদেন করে সর্বনিম্ন দরদাতা ৭ম জনকে ঠিকাদার নিয়োগের জন্য টালবাহানা করতে থাকে। এছাড়াও টাকার বিনিময়ে হাসপাতালের জখমী সনদপত্র দেন এই ডাক্তার আব্দুস সামাদ। যারা অন্যায় দুর্নীতি, ঘুষ লেনদেন এর সাথে জড়িত তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে শান্তির জন্য জোর দাবী জানায়।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করে ঠিকাদারবৃন্দ।
আরো পড়ুন : দল কানা না হওয়ার আহ্বান সারজিসের 

Share this news as a Photo Card