শিরোনাম :
বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী বন্যায় প্লাবিত গাজার ৭০ হাজার তাঁবু, ঝুঁকিতে ৪ লাখ মানুষ সড়কে একসঙ্গে প্রাণ হারাচ্ছে পরিবার, ছয় বছরে প্রায় ৩০০ পরিবার নিশ্চিহ্ন সিলেট টেস্টে হজের অপরাজিত সেঞ্চুরিতে কঠিন হলো বাংলাদেশের জয়ের পথ সমবায় আন্দোলনকে দুর্নীতিমুক্ত ও পুনরুজ্জীবিত করার আহ্বান রাষ্ট্রপতির সমবায়ের আদর্শে মানুষকে স্বনির্ভর করতে হবে: বিদ্যুৎমন্ত্রী মাদ্রাসায় মুজিববাদ-মওদুদীবাদ চলবে না: সরোয়ার আলমগীর ৬ থেকে ১৬ বছর বয়সী শিশুরাও এনআইডি সেবার আওতায় আসবে: ইসি টং দোকান থেকে ক্যাসিনো সম্রাট রুবেল শত কোটি টাকার মালিক! ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় ছয় পা বিশিষ্ট বাছুর দেখতে উৎসুক জনতার ভিড়

ছয় পা বিশিষ্ট বাছুর দেখতে উৎসুক জনতা ভিড় করছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা গ্রামে। একটি অদ্ভুত ঘটনা ঘটেছে ২২ নভেম্বর শুক্রবার দুপুরে ।

জাহাঙ্গীর আলম জিন্নাহ নামে এক খামারীর একটি গাভী ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম দিয়েছে। সাধারণভাবে বাছুরের চার পা থাকে, সেখানে ঘাড়ের উপরে দুটি অতিরিক্ত পা দেখা যায়।

এই বিরল ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং উৎসুক জনতা ভিড় জমাচ্ছে গরুর খামারের। অন্য দিকে উৎসুক জনতার পাশাপাশি জেলার গণমাধ্যমকর্মীরা নিজ নিজ গণমাধ্যমে বিষয়টি তুলে ধরতে ভিডিও এবং ছবি তুলছেন।

এ বিষয়ে গরুর মালিক খামারী জাহাঙ্গীর আলম জিন্নাহ বলেন, ‘আমার গাভীটি দুপুরের দিকে ছয় পা বিশিষ্ট এড়ে বাছুরের জন্ম দেয়। চারটি পা ঠিক জায়গায় থাকলেও ঘাড়ের কাছেও দুটি পা রয়েছে।

এমন বিরল প্রকৃতির বাছুর জন্ম দেওয়ায় প্রথমে আমি আতঙ্কিত হয়ে পড়ি। তবে পরবর্তী সময়ে চিকিৎসক জানিয়েছেন, ছয় পা হওয়ার কারণে বাছুরের বেড়ে উঠতে কোনো সমস্যা হবে না। এখন পর্যন্ত এ বাছুরটি সুস্থ আছে, অন্যান্য বাছুরের ন্যায় স্বাভাবিক চলাচল করছে।

স্থানীয় পশু চিকিৎসকরা জানিয়েছেন, ছয় পা থাকা সত্ত্বেও বাছুরটির বেড়ে উঠতে কোনো সমস্যা হবে না। সেও অন্যান্য গরুর মতো স্বাভাবিক চলাচল করতে পারবে তবে এর আকৃতি ভিন্ন রুপ ধারণ করবে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে গবেষণা ও এআইয়ে জোর দিতে বললেন শিক্ষামন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঘুম ভেঙেই মোবাইল নয়, ভোরের আলোয় খুঁজুন জীবনের সৌন্দর্য

০৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় ছয় পা বিশিষ্ট বাছুর দেখতে উৎসুক জনতার ভিড়

আপডেট সময় ১২:২১:০৯ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪