সেনাবাহিনীর গাড়িতে ইসকন অনুসারীদের হামলার প্রতিবাদে রাণীশংকৈলে গণ অধিকার পরিষদের বিক্ষোভ 

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর গাড়িতে, ইসকন অনুসারীদের হামলার প্রতিবাদে মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ৮ টায়  রাণীশংকৈল উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ। 
এ উপলক্ষে পৌর শহরের শিবদিঘি যাত্রী ছাউনি মৌড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরাস্তা মোড়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে, ইসকন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন।
পরে পৌর শহরের চৌরাস্তা মৌড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, জেলা সদস্য সচিব আব্দুস সুবহান।
এ সময় উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি সহরাব আলী, সম্পাদক জাফর আলীসহ গণ অধিকার পরিষদের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ইসকন একটি সন্ত্রাসী সংগঠন ও ফ্যাসিস আওয়ামী লীগের দোসর, এরা আওয়ামী বেশে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। এরই অংশ হিসেবে তারা সারা দেশের ন্যায় আজ ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর গাড়িতে হামলা চালায়। এবং ইসকনের বিরুদ্ধে কঠোর কর্মসূচি নেওয়ার ঘোষণা দেন তারা।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সেনাবাহিনীর গাড়িতে ইসকন অনুসারীদের হামলার প্রতিবাদে রাণীশংকৈলে গণ অধিকার পরিষদের বিক্ষোভ 

আপডেট সময় ১১:২২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪