সঞ্চয়ে উদ্বুদ্ধ হচ্ছে শিক্ষার্থীরা: সিলেটে বর্ণাঢ্য স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে আর্থিক সাক্ষরতা বৃদ্ধি, সঞ্চয়ের মানসিকতা গড়ে তোলা এবং আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণের লক্ষ্যে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬’| বাংলাদেশ ব্যাংকের সার্বিক সহযোগিতায় লিড ব্যাংক ট্রাস্ট ব্যাংক পিএলসি-র আয়োজনে গতকাল বৃহস্পতিবার জেলা শিল্পকলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কনফারেন্সে জেলার অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন| এবারের আয়োজনে প্রথমবারের মতো স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি কলেজ পর্যায়ের শিক্ষার্থীরাও অংশ নেন|

‘আর্থিক সাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন’ এই প্রতিপাদ্য নিয়ে সকাল ৯ টায় বেলুন উড়িয়ে দিনব্যাপী স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্সের উদ্বোধন করেন অতিথিরা| পরে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী ও ব্যাংকের কর্মকর্তাদের সমš^য়ে র‌্যালি বের করা হয়| র‌্যালি টিভি গেইট পয়েন্ট ঘুরে ফের জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়| পরে অডিটোরিয়ামে কনফারেন্সের আলোচনা সভা অনুষ্ঠিত হয়|

ট্রাস্ট ব্যাংক পিএলসি’র ডিএমডি ও সিআরও আখলাসুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে কনফারেন্সের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট কার্যালয়ের নির্বাহী পরিচালক খালেদ আহমদ| বিশেষ অতিথির বক্তব্য দেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের পরিচালক মো. ইকবাল মহসিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপ-পরিচালক (কলেজ) ড. মোহাম্মদ আব্দুল কাদির|
আলোচনায় বক্তারা বলেন, ‘স্টুডেন্ট ব্যাংকিং কেবল টাকা জমানোর মাধ্যম নয়, এটি শিক্ষার্থীদের আর্থিক শৃঙ্খলা শেখার প্রথম ধাপ| বর্তমানের স্মার্ট বাংলাদেশে শিক্ষার্থীরা ঘরে বসেই অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা, ফি প্রদান এবং কেনাকাটার সুবিধা ভোগ করতে পারছে| বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক নীতিমালা অনুযায়ী, এখন ২৫ বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীরা এই বিশেষ সুবিধাযুক্ত অ্যাকাউন্ট পরিচালনা করতে পারছেন| শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সঞ্চয় ও ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে সচেতন করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আর্থিকভাবে সচেতন প্রজন্ম গঠনে সহায়ক হবে বলেও মন্তব্য করেন বক্তারা|’

বাংলাদেশ বেতার সিলেটের উপস্থাপক, ব্যাংক কর্মকর্তা সুকান্ত গুপ্ত এবং বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের উপস্থাপক রোহেনা সুলতানার সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য দেন ট্রাস্ট ব্যাংক পিলসি’র ভিপি ও হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন মো. ওয়াহেদ ইবনে শাহেদ| স্টুডেন্ট ব্যাংকিং গাইডলাইন সম্পর্কিত তথ্য তুলে ধরে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের উপপরিচালক এফআইডি মো. মাহাবুব উল আলম|

দিনব্যাপী আয়োজনে স্টুডেন্ট ব্যাংকিং, সঞ্চয় ও ডিজিটাল আর্থিক সেবা বিষয়ক আলোচনা, শিক্ষার্থীদের অংশগ্রহণে বক্তব্য, কুইজ প্রতিযোগীতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়| উক্ত অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংকিং সেবা সম্পর্কে ধারণাও প্রদান করা হয়েছে|

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এই কনফারেন্সে অংশ নিয়ে তারা ব্যাংকিং সেবা সম্পর্কে সহজভাবে জানতে পেরেছেন| ফলে তাদের মধ্যে ব্যাংকে যাওয়ার ভীতি দূর হয়েছে এবং তারা এখন থেকেই সঞ্চয় করতে আগ্রহী| অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় আয়োজনও ছিল|

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সঞ্চয়ে উদ্বুদ্ধ হচ্ছে শিক্ষার্থীরা: সিলেটে বর্ণাঢ্য স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:১৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬