ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

ইদানীং বিজয় সমাচার

এখন বিজয়ের কাষ্ঠহাসি আমজনতার হৃৎপিন্ডে
ছুঁয়ে দেয় হাপরের তপ্তাগ্নি
শীতার্ত রহিম চাচার ছেঁড়া কাঁথার নীচে হুপিং কাশি
অর্ধাহারে জীবন্মৃত রহিমা চাচীর পান্তা-বাসি।

ঝরে পড়া বিদ্যালয়ের লক্ষ লক্ষ রুগ্ন শিশু
বিজয় মিছিল অগ্রভাগের ব্যাংক লুটেরা,
সেকেন্ড হোমের এলিট শ্রেণী।
বিজয় এখন বুভুক্ষের অগ্নি-অশ্রু
গৃহহীনের দীর্ঘ মিছিল –
বিজয় এখন ভূঁয়া মুক্তিসেনার আস্ফালনে মৃতবৎ
বিজয় এখন কোভিড-ঊনিশাক্রান্ত
ভেন্টিলেশনহীন মুমূর্ষ রোগী
বিজয় এখন অবুঝ শিশুর ধর্ষণ-বলাৎকারের
নগ্ন চিত্র।

‘হে বিজয়’! আর কতো নির্লিপ্তের প্রহর গুণবে?
এবার বিষ্ফোরিত হও –
যেমনটা হয়েছিলে
একাত্তরের রণাঙ্গণে।

আর কোন প্রহসনের বিজয় নয় –
চাই যে এবার প্রকৃত বিজয়।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ইদানীং বিজয় সমাচার

আপডেট সময় ০৬:৩৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

এখন বিজয়ের কাষ্ঠহাসি আমজনতার হৃৎপিন্ডে
ছুঁয়ে দেয় হাপরের তপ্তাগ্নি
শীতার্ত রহিম চাচার ছেঁড়া কাঁথার নীচে হুপিং কাশি
অর্ধাহারে জীবন্মৃত রহিমা চাচীর পান্তা-বাসি।

ঝরে পড়া বিদ্যালয়ের লক্ষ লক্ষ রুগ্ন শিশু
বিজয় মিছিল অগ্রভাগের ব্যাংক লুটেরা,
সেকেন্ড হোমের এলিট শ্রেণী।
বিজয় এখন বুভুক্ষের অগ্নি-অশ্রু
গৃহহীনের দীর্ঘ মিছিল –
বিজয় এখন ভূঁয়া মুক্তিসেনার আস্ফালনে মৃতবৎ
বিজয় এখন কোভিড-ঊনিশাক্রান্ত
ভেন্টিলেশনহীন মুমূর্ষ রোগী
বিজয় এখন অবুঝ শিশুর ধর্ষণ-বলাৎকারের
নগ্ন চিত্র।

‘হে বিজয়’! আর কতো নির্লিপ্তের প্রহর গুণবে?
এবার বিষ্ফোরিত হও –
যেমনটা হয়েছিলে
একাত্তরের রণাঙ্গণে।

আর কোন প্রহসনের বিজয় নয় –
চাই যে এবার প্রকৃত বিজয়।