শিরোনাম :
ইউরোপের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া: পুতিন যুদ্ধের ধাক্কায় ২০২৬ সালে বিশ্ববাজারে পণ্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের আরও একটি সোনালি দিন ‘নেতার পক্ষ ছেড়েছিল, শোধ নিতে ছেলের প্রাণটাই কেড়ে নিল’ রান্নাঘরের গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ টোকিওতে কারিগরি ত্রুটিতে থেমে গেল প্রধানমন্ত্রীর ফ্লাইট সাদমানের সেঞ্চুরি, ধস ও তাইজুলের জোড়া আঘাতে নাটকীয় দ্বিতীয় দিন হাম, ডেঙ্গুতে মৃত্যুর মিছিল থামছেই না ফাস্ট ফুডের মোহে স্বাস্থ্যহানি: শিশুদের ভবিষ্যৎ রক্ষায় এখনই চাই রাষ্ট্রীয় উদ্যোগ রাতে মাকে ফোনে জানায় বাসায় ফিরছি, কিন্তু আর ফেরা হলো না তাহসিফের

জীবনের সহজ সমীকরণ

স্বর্ণালী স্বপ্নগুলো যখন তিমিরাধারে রূপ নেয়
তখনই সম্ভাবনার জোনাকীগুলো আলো ছড়ায়
ক্ষুদ্র আলোর বর্ণিলচ্ছটা জানিয়ে দেয়-
জীবন এতো ক্ষুদ্র নয়, তুচ্ছ নয়
বরং এর ব্যাপ্তি সন্দেহাতীত বিস্তৃত
যার আলো অবশ্যই ম্রিয়মান নয়
তীব্র জ্যোতির আলোকচ্ছটায় ভরপুর
জীবনকে কখনো অবহেলা নয়, পরম উপভোগ্য
এখানে স্বজন, প্রিয়জন অবহেলা করলেও
ফুল ফল বৃক্ষ প্রেম দেয় প্রেয়সীর মতো
কেউ কটাক্ষ করলে প্রকৃতি প্রতিবাদ করে
বিষণ্নতা কাটাতে কোকিল প্রেমগীত গায়
মনটাকে ভরিয়ে তোলে আকাশ, ঝর্ণা, রংধনু
প্রফুল্লতায় রাঙিয়ে দেয় চতুর্দশী চাঁদ, নক্ষত্ররাজি
এ জীবনে মন্দ, অশুভ অনেক কিছুই আসবে
তবুও জীবনের জটিল সমীকরণে না গিয়ে
প্রাপ্তির পরাগ রেণু অঙ্গে জড়াতে হয়
মনে করতে হয়, জীবন এক মহামূল্যবান প্রাপ্তি
অতীত আর অপ্রাপ্তির হিসেব না কষে
সন্তুষ্টির আবরণে নিজেকে সত্যিকারের মানুষ ভাবতে হয়
রাঙিয়ে তুলুন হয় নিজের অন্ধকার চারপাশ

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ইউরোপের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া: পুতিন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাতে মাকে ফোনে জানায় বাসায় ফিরছি, কিন্তু আর ফেরা হলো না তাহসিফের

২৯ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

জীবনের সহজ সমীকরণ

আপডেট সময় ০৬:৫২:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
স্বর্ণালী স্বপ্নগুলো যখন তিমিরাধারে রূপ নেয়
তখনই সম্ভাবনার জোনাকীগুলো আলো ছড়ায়
ক্ষুদ্র আলোর বর্ণিলচ্ছটা জানিয়ে দেয়-
জীবন এতো ক্ষুদ্র নয়, তুচ্ছ নয়
বরং এর ব্যাপ্তি সন্দেহাতীত বিস্তৃত
যার আলো অবশ্যই ম্রিয়মান নয়
তীব্র জ্যোতির আলোকচ্ছটায় ভরপুর
জীবনকে কখনো অবহেলা নয়, পরম উপভোগ্য
এখানে স্বজন, প্রিয়জন অবহেলা করলেও
ফুল ফল বৃক্ষ প্রেম দেয় প্রেয়সীর মতো
কেউ কটাক্ষ করলে প্রকৃতি প্রতিবাদ করে
বিষণ্নতা কাটাতে কোকিল প্রেমগীত গায়
মনটাকে ভরিয়ে তোলে আকাশ, ঝর্ণা, রংধনু
প্রফুল্লতায় রাঙিয়ে দেয় চতুর্দশী চাঁদ, নক্ষত্ররাজি
এ জীবনে মন্দ, অশুভ অনেক কিছুই আসবে
তবুও জীবনের জটিল সমীকরণে না গিয়ে
প্রাপ্তির পরাগ রেণু অঙ্গে জড়াতে হয়
মনে করতে হয়, জীবন এক মহামূল্যবান প্রাপ্তি
অতীত আর অপ্রাপ্তির হিসেব না কষে
সন্তুষ্টির আবরণে নিজেকে সত্যিকারের মানুষ ভাবতে হয়
রাঙিয়ে তুলুন হয় নিজের অন্ধকার চারপাশ

Share this news as a Photo Card