সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার হান ক্যাং

সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত লেখিকা হান ক্যাং। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেল ৫টার দিকে সুইডিশ অ্যাকাডেমি আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করে। হান তার অতিকাব্যিক গদ্যের জন্য এই পুরস্কার পেলেন, যা ইতিহাসের মুখোমুখি করে এবং মানবজীবনের ভঙ্গুরতাকে তুলে ধরে।

হান কাং ১৯৭০ সালে দক্ষিণ কোরিয়ার শহর গোয়াংজুতে জন্মগ্রহণ করেন। নয় বছর বয়সে তিনি তার পরিবারের সঙ্গে সিউলে চলে আসেন। সাহিত্যে হাতেখড়ি তারা পারিবারিকসূত্রে। হানের বাবাও একজন বরেণ্য সাহিত্যিক ছিলেন। হান একইসঙ্গে শিল্প ও সংগীতে নিয়োজিত।

গত বছর সাহিত্যে নোবেল পুরস্কার পান নরওয়ের নাট্যকার ইয়োন ফসে।

সাহিত্যে নোবেল পুরস্কার প্রথম দেওয়া হয় ১৯০১ সালে। সেই প্রথম নোবেল জেতেন ফরাসি কবি ও প্রাবন্ধিক সুলি প্রুদোম। এখন পর্যন্ত ১২০ জন সাহিত্যিককে এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করা হয়েছে। নোবেল পুরস্কারটির প্রবর্তক সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল। তার উইল অনুযায়ী, পদার্থ, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্য এই পাঁচটি খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়। ১৯৬৯ সালে অর্থনীতি খাতও এতে যুক্ত হয়।

আরো পড়ুন : শান্তিতে নোবেল পেল জাপানি সংস্থা নিহন হিদানকায়ো

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সরকারের ১৮০ দিন: অর্জন, ব্যর্থতা আর অমীমাংসিত প্রশ্নের নিকাশ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

অস্ট্রেলিয়া টেস্টে তৃতীয় দিন শেষে জয়ের পথে বাংলাদেশ

১৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার হান ক্যাং

আপডেট সময় ০৫:২৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪