ভুয়া কবিরাজের ঔষধ বিক্রি ও পঁচিশ হাজার টাকায় অবাধ্য স্বামীকে বাধ্য

সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার গ্রামপাঙ্গাসী কারীগর পাড়ার পাশে নূবনবী নামের একজন সরকারি অনুমোদন ছাড়াই ভুয়া কবিরাজের আড়ালে বিভিন্ন কোম্পানির এ্যালোপাথি, ইউনানী,আয়ুর্বেদ, ও ঝাড়ফুক, পানিপড়া,তাবিজ কবজ,যাদু,টোনা,এবং বান মেরে প্রতিনিয়ত বিভিন্ন এলাকার অসহায় গরীব,অবলা সরলতম মানুষের সাথে চিকিৎসার নামে প্রতারনা করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে।

গত শুক্রবার সকালে গ্রামপাঙ্গাসী নূরনবী কবিরাজ এর বাসায় গিয়ে দেখা যায় তিনি কয়েকজন মহিলা রোগী নিয়ে আসর বসিয়ে ঝাড়ফুক দিচ্ছেন। এসময় সাংবাদিকরা উপস্থিত হলে রোগীদের বিদায় করেন এবং সাংবাদিকরা নিজের পরিচয় গোপন করে কবিরাজ নুরনবীকে জিজ্ঞেস করলে বলেন, আমি সকল রোগেরই চিকিৎসা দিয়ে থাকি।যেমন স্বামী স্ত্রীর গড়মিল হলে, হারানো মাল বের করা, এছাড়াও শারীরিক মানসিক সকল রোগের চিকিৎসা করে থাকি।

এদিকে কবিরাজি ও চিকিৎসার বৈধ কোন সনদপত্র ও সরকারি অনুমোদন আছে কিনা জানতে চাইলে কবিরাজ নূরনবী বলেন, এগুলো লাগেনা। অন্য দিকে অবাধ্য স্বামীকে বাধ্য করার জন্য ২০/২৫ হাজার টাকা লাগবে এবং অগ্রীম পাঁচ হাজার পাঁচ শত টাকা দিতে হবে বলে জানান । অগ্রীম টাকা দেওয়ার পরে যদি কাজ না হয় তাহলে কোন টাকা ফেরত দেওয়া হয় না বলেও পরিস্কার জানান কবিরাজ নূরনবী।  কবিরাজি করতে গিয়ে রাশির সাথে মিলে গিয়ে অন্য কোন ভালো মানুষও মারা যেতে পারে বলে জানান তিনি। এছাড়াও বিভিন্ন ভুলভাল ঔষধ দিয়ে গরীব অসহায় মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে দিন দিন অবৈধ টাকার পাহাড় গড়তে শুরু করেছেন। বিষয় টি সংশ্লিষ্ট প্রসাশন, ও দূর্নীতিদমনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকার সচেতন মহল।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ভুয়া কবিরাজের ঔষধ বিক্রি ও পঁচিশ হাজার টাকায় অবাধ্য স্বামীকে বাধ্য

আপডেট সময় ০১:৩৪:৪১ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪