শিরোনাম :

গবেষণাগার ধ্বংস হওয়ায় বড় ক্ষতির মুখে ইসরায়েল

ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে বেয়ারশেবারের সোরোকা হাসপাতাল কমপ্লেক্সের একটি ভবন থেকে ধোঁয়া উঠছে। ছবি : এএফপি

যুদ্ধ চলাকালীন ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বেয়েরশেবারের বেন গুরিয়ন বিশ্ববিদ্যালয়ের ছয়টি গুরুত্বপূর্ণ গবেষণাগার বিধ্বস্ত হয়েছে। যার ফলে হারিয়ে গেছে বছরের পর বছর ধরে করা বিভিন্ন গবেষণার তথ্য। এতে কয়েকশ কোটি টাকার বড় ক্ষতির সম্মুখীন হয়েছে ইসরায়েল। আজ বুধবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, গত ১৯ জুন চালানো এই হামলায় নিকটবর্তী সোরোকা হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছিল। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছয়টি গবেষণাগার সম্পূর্ণভাবে বিধ্বস্ত এবং আরও নয়টি ক্ষতিগ্রস্ত হয়েছে। গবেষণাগারগুলোতে চিকিৎসা ও জীববিজ্ঞানের বিভিন্ন প্রকল্প নিয়ে অসংখ্য তথ্য-উপাত্ত ছিল, যা বছরের পর বছর ধরে করা গবেষণার ফল। কিন্তু হামলার ফলে সব তথ্য-উপাত্ত ধ্বংস হয়ে গেছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানায়, হামলায় স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের শ্রেণিকক্ষ, শিক্ষণ গবেষণাগার ও ডিসেকশন রুমও উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া মূল মার্কাস ফ্যামিলি ক্যাম্পাসের ৩০টি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ মূল্যায়ন করা হচ্ছে। তবে বিশ্ববিদ্যালয় ধারণা করছে, হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি ডলার হতে পারে, যা বাংলাদেশি টাকায় কয়েকশ কোটি টাকার বেশি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলায় প্রায় ১০০ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীর আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ২৫ জনের বেশি মানুষকে তাদের বাসস্থান ছাড়তে বাধ্য করা হয়েছে।

এই হামলা কেবল অবকাঠামোগত ক্ষতিই করেনি, বরং ইসরায়েলের উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণার ওপরও ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে। যা দেশটির ভবিষ্যতের গবেষণা ও উন্নয়নে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরানের কাছে যেভাবে হেরে গেল ইসরায়েল

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

গবেষণাগার ধ্বংস হওয়ায় বড় ক্ষতির মুখে ইসরায়েল

আপডেট সময় ০৬:১২:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫