ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (৭ জানুয়ারী) কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সংস্কার বেশি চাইলে আরও ছয় মাস বেশি সময় দিতে হবে।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, জন-আকাঙ্ক্ষার যে জায়গাটা অন্তর্বর্তী সরকার তৈরি করতে পেরেছে সেটা হলো একটা রোডম্যাপ দিয়েছে। দুইটা ব্রড টাইম দিয়েছে। একটা হচ্ছে যদি রাজনৈতিক দলগুলো মনে করে বেশি সংস্কারে যাবে না, তাহলে এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে দিবে অন্তর্বর্তী সরকার। আর যদি রাজনৈতিক দলগুলো মনে করে অন্তর্বর্তী সরকারকে দিয়ে অনেকগুলো রিফর্মের কাজ করিয়ে নিবে, তাহলে আরও ছয় মাস বেশি সময় দিতে হবে।

শফিকুল আলম বলেন, লুটপাট-দুর্নীতি ও জুলাই-আগস্টে গণহত্যায় জড়িতদের রাজনীতি করার কোনো অধিকার নেই। মাইনাস টু ফর্মুলা নিয়ে সরকার ভাবছে না। রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারে গঠিত ছয়টি কমিশন ১৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেবে এবং সবার সঙ্গে আলোচনা করেই এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রেস সচিব বলেন, আমরা দেশকে অনেক স্থিতিশীলতার মধ্যে নিয়ে আসতে পেরেছি। অন্তর্বর্তী সরকার দেশকে স্থিতিশীলতার মধ্যে আনতে সক্ষম হয়েছে। অর্থনীতি যে গতিতে এগোচ্ছিল তাতে রিজার্ভ থাকার কথা ছিল ২০ বিলিয়ন ডলার। কিন্তু বর্তমানে ২২ বিলিয়ন ডলার।

সরকার গঠনের পর অভিযুক্ত কাউকে দেশত্যাগ করতে দেয়া হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন : প্রেস সচিব

আপডেট সময় ০৮:১১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫