শিরোনাম :
স্থানীয় নির্বাচনে সরকারের সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখলচেষ্টার অভিযোগ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আবর্জনা মুক্ত দেশ গড়তে সহযোগিতা প্রত্যাশা প্রধানমন্ত্রীর বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা বেনজীর আহমেদের জামিন বাতিলের প্রক্রিয়া শুরু বেনজীরকে ফেরাতে সরকারের প্রক্রিয়া শুরু, জানালেন উপদেষ্টা ঢাকার চারপাশের নৌপথ সচলে প্রধানমন্ত্রীর নির্দেশ ফের বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম, কার্যকর আজ সন্ধ্যা থে ওবায়দুল কাদেরসহ সাত নেতার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট

পনের দিনের মধ্যেই চালের দাম কমবে : বাণিজ্য উপদেষ্টা

দুই সপ্তাহের মধ্যেই চালের দাম সহনীয় পর্যায়ে চলে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দিন। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোজ্যতেলের আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয় পর্যালোচনা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা।

দুই সপ্তাহের মধ্যেই বাজারে বোরো ধানের চাল চলে আসায় দাম কমবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দিন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘দুই সপ্তাহের মধ্যে বাজারে বোরো ধানের চাল আসবে। আশা করি নতুন ধান উঠে এলে চালের বাজার আরও সহনীয় হয়ে উঠবে।’

বেশ কিছুদিন ধরে চালের দাম বেশি থাকায় দুঃখ প্রকাশ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, বোরো ধান বাজারে এলেই চালের দাম কমবে। কারণ নাজিরশাইল বা মিনিকেটের মতো চিকন চালগুলো বোরো মৌসুমের চাল থেকেই আসে।

উপদেষ্টা জানান, চলতি বছর আবহাওয়া ও বিদ্যুৎ ঠিকভাবে ছিল। পাশাপাশি, সারের সরবরাহ ভালো থাকায় এ বছর বোরো ধানের ফলন ভালো পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সেখ বশিরউদ্দিন আরও বলেন, কৃষিপণ্য একটা গতিশীল জিনিস। তবে সব পণ্যে সরকার তীক্ষ্ণ দৃষ্টি রেখেই ব্যবস্থাপনা করছে। যেসব পণ্যের দাম সহনীয় করা প্রয়োজন বলে মনে করে সরকার, সেসব পণ্যের দাম কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সময় ট্রাম্পের প্রতিনিধি দল বাংলাদেশে এলে দুই দেশের বাণিজ্য নিয়ে কথা বলার সম্ভাবনা আছে কি না—জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা বলেন, একমাত্র এ বিষয়টিই গুরুত্ব পাবে।

কারাগারেও পান্তা-ইলিশ; স্টাফ-বন্দি মিলে নববর্ষ উদযাপন

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

স্থানীয় নির্বাচনে সরকারের সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ওবায়দুল কাদেরসহ সাত নেতার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট

০২ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

পনের দিনের মধ্যেই চালের দাম কমবে : বাণিজ্য উপদেষ্টা

আপডেট সময় ০৬:২৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫