শিরোনাম :
অর্থবছরের শুরুতেই বাড়তি প্রবাসী আয়, ১৭ দিনে রেমিট্যান্স ১৮৮ কোটি ডলার কেন অর্থবছরের সময়কাল পরিবর্তন করলো সরকার, সুবিধা কী ? স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিইসির সঙ্গে আইজিপির জরুরি বৈঠক মহাসড়কে কোনো ধরনের থ্রি হুইলার চলতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম বন্দরের রাজস্ব আয় বাড়ল ৯৯৯ কোটি টাকা সৎ-দক্ষ কর্মকর্তাদের সুযোগ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী বিয়ের গুঞ্জন উড়িয়ে মুখ খুললেন পূজা চেরী ব্যাংকের মোট ঋণের অন্তত ৪ শতাংশ দিতে হবে কৃষি খাতে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলার রায় ঢাকায় নারী চালিত গোলাপি ‘মহিলা বাস’ নামছে মঙ্গলবার

বাংলাদেশে খেলতে আসছে না ভারতীয় ক্রিকেট দল

আগামী আগস্টে সাদা বলের ফরম্যাটে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতের। তিন ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টির সিরিজটির সময়সূচিও ইতোমধ্যে ঘোষণা করে দিয়েছে বিসিবি। তবে সাম্প্রতিক উত্তেজনায় আসন্ন সিরিজটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

সম্প্রতি কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন অনেকে।

প্রতিবেশী বাংলাদেশের সঙ্গেও বেশ কয়েক মাস ধরেই শীতল সম্পর্ক চলছে ভারতের। এর মধ্যে নতুন করে উত্তেজনা আরও বেড়েছে। এমন প্রেক্ষাপটে আগস্টে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর অনিশ্চয়তার মুখে পড়েছে।

‘এই সফর ক্যালেন্ডারের অংশ (পূর্ব নির্ধারিত) হলেও এখনো কিছুই চূড়ান্ত হয়নি। বর্তমান পরিস্থিতির কারণে ভারতীয় দল যে বাংলাদেশে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে না, সেই সম্ভাবনাই বেশি’—সূত্রের বরাত দিয়ে বলছে টাইমস অব ইন্ডিয়া।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা পোস্টকে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘অফিসিয়ালি আমরা এখনো কিছু জানি না। আমাদের প্ল্যান যেভাবে ছিল সেভাবেই আছে। আমরা আশা করছি ঠিক সময়ই সিরিজটি হবে।’

সিরিজটি খেলতে আগামী ১৩ আগস্ট ঢাকায় আসায় কথার ছিল ভারতীয় দলের। এ ছাড়া ১৭ আগস্ট মিরপুর শের-ই-বাংলার মাঠে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ঢাকা ছাড়াও চট্টগ্রামেও হওয়ার কথা ছিল ম্যাচ।

শুধু আসন্ন বাংলাদেশ সিরিজই নয়, চলতি বছর অনুষ্ঠিতব্য এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও এখনো ভারতীয় বোর্ডের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভারত-বাংলাদেশ সিরিজের পরপরই মাঠে গড়ানোর কথা ছিল এশিয়া কাপ।

ইয়াম বোথামের পাশে মিরাজ

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

অর্থবছরের শুরুতেই বাড়তি প্রবাসী আয়, ১৭ দিনে রেমিট্যান্স ১৮৮ কোটি ডলার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঢাকায় নারী চালিত গোলাপি ‘মহিলা বাস’ নামছে মঙ্গলবার

১৭ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বাংলাদেশে খেলতে আসছে না ভারতীয় ক্রিকেট দল

আপডেট সময় ০৭:০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫