শিরোনাম :

খুলনায় খাদ্য কর্মকর্তা অপহরণের সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধার

খুলনা নগরীর ৪ নং ঘাট এলাকা থেকে পুলিশ পরিচয়ে হ্যান্ডকাপ পরিয়ে অপহরণ করার সাড়ে ৫ ঘণ্টা পর খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে খুলনার তেরখাদা উপজেলার আজগড়া বিআরবি উচ্চ বিদ্যালয় থেকে হাত, পা ও চোখ বাঁধা অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। পরে তাকে খুলনা সদর থানায় রেখে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অপহৃত সুশান্ত কুমার মজুমদার খাদ্য বিভাগের খাদ্য পরিদর্শক পদে খুলনার ৪নং ঘাট ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে নগরীর ৪ নং ঘাট এলাকা থেকে ট্রলারে তাকে তুলে নিয়ে যায় কয়েকজন ব্যক্তি। অপহরণকারীরা নিজেদের পুলিশ পরিচয় দিয়েছিল। তারা পুলিশের হ্যান্ডকাপ ব্যবহার করেছিল। অপহরণের পর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে চক্রটি। এ ঘটনায় খাদ্য কর্মকর্তার স্ত্রী মাধবী রানী মজুমদার গতকাল রোববার রাতেই খুলনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, অপহরণের পর থেকে পুলিশের একাধিক ইউনিট চারদিক থেকে অভিযান শুরু করে। পুলিশের অভিযানে আতঙ্কিত হয়ে অপহরণকারীরা তাকে তেরখাদা উপজেলার আজগড়া গ্রামের বিআরবি উচ্চ বিদ্যালয়ের মাঠে হাত-পা ও চোখ বেঁধে ফেলে রেখে যায়। পরবর্তীতে সেখানকার পুলিশের সহায়তা নিয়ে খাদ্য কর্মকর্তা সুশান্ত কুমার মজুমদারকে উদ্ধার করা হয়। পরে থানায় এনে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। অপহরণকারীরা চাঁদা দাবি করেছিল। পরিবারের পক্ষ থেকে বিকাশে কিছু টাকা পরিশোধ করা হয়। বিকাশের সেই এজেন্টকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

খুলনা জেলার তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, রাত সাড়ে ১২টার দিকে তেরখাদা থানা পুলিশের সহায়তায় খুলনা থানা পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে। কী কারণে তাকে অপহরণ করা হয়েছিল তিনি সঠিকভাবে বলতে পারেননি।

এনসিপি নেতার ৭ লাখ টাকা নেওয়ার ভিডিও ভাইরাল

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

খুলনায় খাদ্য কর্মকর্তা অপহরণের সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধার

আপডেট সময় ১২:৪১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫