শিরোনাম :
হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে উদ্বেগ উড়িয়ে দিলেন ট্রাম্প, ফাঁসকারীদের হুঁশিয়ারি জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

জুলাই গণঅভ্যুত্থানের প্রেরণা সংরক্ষণে আপ বাংলাদেশের আত্মপ্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানের প্রেরণা, প্রতিজ্ঞা ও ঐক্য সংরক্ষণের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করলো ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)। আজ শুক্রবার (৯ মে) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্ল্যাটফর্মটির যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা এলো।

জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র-জনতার অনেকে প্ল্যাটফর্মটিতে যুক্ত হয়েছেন। এটির অন্যতম উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ জুলাই অভ্যুত্থানের একজন নেতা এবং ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি। তার নেতৃত্বেই এলো আপ বাংলাদেশ।

প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশে আয়োজিত অনুষ্ঠানে আলী আহসান জুনায়েদকে আহবায়ক করে আপ বাংলাদেশের ৮২ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন জুলাই আন্দোলনে নিহত হওয়ার ওসমানের পিতা আব্দুর রহমান।
আরেফিন মো. হিজবুল্লাহকে সদস্য সচিব, রাফে সালমান রিফাতকে প্রধান সমন্বয়কারী, নাঈম আহমেদকে প্রধান সংগঠক ও শাহরিন ইরাকে আপ বাংলাদশের মুখপাত্র করা হয়েছে।

জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রদের রাজনৈতিক দল গঠনের আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব পদে আখতার হোসেনের পাশাপাশি আলী আহসান জুনায়েদের নাম বেশ আলোচনায় ছিল। তবে শেষ মুহূর্তে তাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি (জানাক) থেকে সরে দাঁড়ান তিনি ও রাফে সালমান রিফাত এবং নয়া দলে না থাকার কথা জানান।

আলী আহসান জুনায়েদ জানাকের যুগ্ম আহ্বায়ক এবং রাফে সালমান রিফাত যুগ্ম সদস্য সচিব পদে ছিলেন। রাফে সালমান রিফাত-ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি।

এদিকে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে চলা কর্মসূচিতে সংহতি প্রকাশ করে শহীদ মিনার থেকে তাতে যোগ দেয়ার কথা জানিয়েছে আপ বাংলাদেশের নেতারা।

প্রসঙ্গত, জানাক থেকে পদত্যাগের পর গত ১৬ মার্চ আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত জানিয়েছিলেন, এপ্রিল মাসে জুলাই গণঅভ্যুত্থান শক্তির নতুন প্ল্যাটফর্ম আসবে। এপ্রিলের ১০ তারিখ তাদের নয়া প্ল্যাটফর্মটির নামও প্রকাশ্যে আসে। আজ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো।

তথ্য ফাঁসের অভিযোগে টিকটককে ৬০০ মিলিয়ন ডলার জরিমানা

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

০৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

জুলাই গণঅভ্যুত্থানের প্রেরণা সংরক্ষণে আপ বাংলাদেশের আত্মপ্রকাশ

আপডেট সময় ০৭:০৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫