শিরোনাম :
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল বিদ্যুৎ স্থাপনা হামলা হলে গোপালগঞ্জের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হবে ডিসেম্বরে একমাত্র শীত আসবে, আর কেউ আসবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অটোরিকশা : আতঙ্ক বনাম অধিকারের জটিল সমীকরণ বাংলাদেশকে ঘিরে পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের একের পর এক হুঁশিয়ারি শমীকের বেপরোয়া হয়ে উঠছে চাঁদাবাজরা, না দিলেই গুলি পার্শ্ববর্তী দেশের উসকানিতে দেশে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী বিজয় দিবসে আগারগাঁওয়ে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর উদযাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রেমিক জনকে চিনলেন না বিপাশা!

একসময় বলিউডের অন্যতম আলোচিত জুটি ছিলেন জন আব্রাহাম ও বিপাশা বসু। ২০০৩ সালে ‘জিসম’ ছবির সেটে প্রেমে পড়েন তারা। দীর্ঘ আট বছরের সম্পর্কের ইতি ঘটে ২০১১ সালে। তাদের বিচ্ছেদ ছিল তখন তুমুল চর্চার বিষয়। আর সেই সম্পর্ক ভাঙার পেছনে নানা জল্পনাও তৈরি হয়েছিল।

জন ও বিপাশা দুজনেই আলাদা সাক্ষাৎকারে নিজেদের মত করে বিচ্ছেদের কারণ ব্যাখ্যা করেছিলেন। তবে বেশ কয়েকবার বিপাশা ইঙ্গিত দিয়েছিলেন যে সম্পর্কটা মোটেই সুখের ছন্দে শেষ হয়নি।

সেই অতীত আবারও আলোচনায় এলো বিপাশার একটি পুরনো মন্তব্য ঘিরে। ২০১৫ সালে ‘অ্যালোন’ ছবির প্রচারে গিয়ে এক সাক্ষাৎকারে তাকে বলিউড অভিনেতাদের ‘হটনেস’ স্কোর দিতে বলা হয়েছিল। অনিল কাপুরকে তিনি ৭ নম্বর দিলেও, যখন প্রশ্ন এলো জন আব্রাহাম সম্পর্কে, তখন রীতিমতো অবজ্ঞাসূচক ভঙ্গিতে বিপাশা বলেন, ‘হু জন আব্রাহাম?’ অর্থাৎ নিজের সাবেক প্রেমিককে চিনতেও রাজি নন তিনি!

এই বক্তব্য স্পষ্টভাবে বুঝিয়ে দেয়, প্রাক্তন সম্পর্কে ফিরে তাকাতে একদমই রাজি ছিলেন না তিনি। এমনকি অনেকেই মনে করেন, এটা ছিল জনকে উদ্দেশ্য করে একটি কটাক্ষ।

বিচ্ছেদের পর এক সাক্ষাৎকারে বিপাশা বলেছিলেন, ‘প্রতারণা, বিশ্বাসভঙ্গ বা প্রতিদ্বন্দ্বিতা যেভাবে সম্পর্ককে নষ্ট করে দেয়, তা কখনও সত্যিকারের বন্ধুত্বে ফিরতে দেয় না।’ অনেকেই মনে করেন, এই কথার মাধ্যমে তিনি ইঙ্গিত করেছিলেন যে জন তার সঙ্গে সম্পর্কের সময় বিশ্বাসঘাতকতা করেছিলেন।

তবে এখন অতীত পেছনে ফেলে দুজনেই নিজের জীবনে স্থিত। জন ২০১৪ সালে বিনিয়োগ উপদেষ্টা প্রিয়া রাঞ্চালকে বিয়ে করেন। অন্যদিকে ২০১৬ সালে অভিনেতা করণ সিং গ্রোভারকে বিয়ে করেন বিপাশা। তাদের একটি কন্যাসন্তান রয়েছে। ওর নাম দেবী।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর উদযাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সাবেক প্রেমিক জনকে চিনলেন না বিপাশা!

আপডেট সময় ১২:০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫