শিরোনাম :
ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন ওপেনিংয়ে ওলটপালট, শেষ বিকেলে হৃদয়-মুশফিকের প্রতিরোধ সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ফেরানোর প্রতিশ্রুতি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্দুর রাজ্জাকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধার লাশ রাষ্ট্রীয় মার্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। উপজেলার মির্জাপুর ইউনিয়নের লক্ষীপুর (পাটশিরি) গ্রামের মৃত মির্জা ইসাহাক আলীর পুত্র পঞ্চগড় সুগার মিলের অবসরপ্রাপ্ত মাঠকর্মী বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মির্জা আব্দুর রাজ্জাক (৭৫) শুক্রবার (১৯ এপ্রিল) রাত প্রায় সোয়া ১০ টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ীতে মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১পুত্র ও ৩ কন্যা সন্তান,নাতি-নাতনী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার (২০ এপ্রিল) বেলা ২-৩০টায় মির্জাপুর পুরাতন দীঘি সংলগ্ন আমবাগান মাঠে রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান উপস্থিত থেকে এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া’র নেতৃত্বে একদল পুলিশ ফোর্সের অংশ গ্রহনে মরহুম বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়।

এর আগে রাষ্ট্রের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ওসি মুসা মিয়া ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম পৃথক পৃথক ভাবে ফুল দিয়ে মরহুম বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মির্জা আব্দুর রাজ্জাককে শেষ শ্রদ্ধা জানান।

রাষ্ট্রীয় সম্মাননার পর ওই মাঠে জানাযার নামাজ শেষে পাশর্^বর্তী কবরস্থানে মরহুমের দাফন কার্য সম্পন্ন করা হয়। জানাযার নামাজ ও দাফন কার্যে অন্যদের মধ্যে প্রতিবেশী, আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি সহ অনেকেই উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধের অবসানে কূটনীতির চেষ্টা, কাতারের আমিরকে ট্রাম্পের ফোন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আটোয়ারীতে বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্দুর রাজ্জাকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট সময় ১১:৫৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪