শিরোনাম :
বাস সিন্ডিকেটের কবলে ৫২ কোটির হাইটেক সিটি রেলস্টেশন কমলাপুর স্টেশনে যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন পশ্চিমাঞ্চলের ৪ ট্রেন এবার বেসরকারি ব্যবস্থাপনায়, দরপত্র আহ্বান অপ্রতিম কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে : পুলিশ সুপার সিরাজগঞ্জে ছোটভাইয়ের জমি জোরপূর্বক দখলের চেষ্টা লতিফের, করেছে হামলা, দিয়েছে মামলা চিকিৎসকের গায়ে হাত নিয়ে ধর্মঘট, অবাবস্থাপনায় বাড়ছে মৃতের সংখ্যা সংবিধান কমিটি প্রত্যাখ্যান, ছয় দফা দাবিতে অনড় ১১-দলীয় জোট জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন মোড়, অভিযুক্ত তুহিনের বাসা থেকে মিলল নিহতের মায়ের আইফোন মেধা শঙ্কর-সময় রায়নার বিয়ের গুঞ্জন, নেই সরকারি ঘোষণা

লোহার বড় দরপতন

চলমান বার্তা ডেস্ক রিপোর্ট:
অর্থ-বাণিজ্য ডেস্ক: চলতি সপ্তাহের শুরুতে আকরিক লোহার দাম বেড়েছিল। তবে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) গুরুত্বপূর্ণ ধাতুটির ব্যাপক দরপতন ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীনের বাণিজ্য দুর্বল হয়েছে। তাতে গত আগস্টে ইস্পাত তৈরির মূল উপকরণ লৌহ আকরিকের চাহিদায় ভাটা পড়েছে। ফলে শক্ত ধাতুটির মূল্য হ্রাস পেয়েছে।

এছাড়া ধুঁকতে থাকা সম্পত্তি খাত পুনরুজ্জীবিত করতে বন্ধকী হার কমাতে পদক্ষেপ নিয়েছে রাষ্ট্রীয় ঋণদাতারা। এতে কঠিন ধাতুটি দর হারিয়েছে।

এই প্রেক্ষাপটে আলোচ্য কার্যদিবসে চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী জানুয়ারির আকরিক লোহার দর কমেছে ১ দশমিক ৯ শতাংশ। প্রতি টনের দাম নিষ্পত্তি হয়েছে ৬৩৬ দশমিক ৫০ ইউয়ান বা ১১৪ ডলার ১৮ সেন্টে।

অন্যদিকে, সিঙ্গাপুর এক্সচেঞ্জে আগামী অক্টোবরের আকরিক লোহার চুক্তি মূল্য নিম্নমুখী হয়েছে ১ দশমিক ৯ শতাংশ। টনপ্রতি দর স্থির হয়েছে ১১৪ ডলার ০৫ সেন্টে। এর আগে টানা ৩ দিন বেঞ্চমার্কটির দাম বেড়েছিল।

শীর্ষ বৈশ্বিক ইস্পাত উৎপাদক চীন। গত মাসে দেশটিতে রপ্তানি ও আমদানি ব্যাপক হ্রাস পেয়েছে। বিদেশে চাহিদা হ্রাস এবং অভ্যন্তরে দুর্বল ভোক্তা ব্যয়ের কারণে এই নিম্নমুখিতা তৈরি হয়েছে।

তবে গত আগস্টে আকরিক লোহার দাম বেড়েছিল। কিন্তু চলতি মাসে শক্ত ধাতুটির দর নিম্নগামী থাকতে পারে বলে আভাস মিলেছে। ফলে সাংহাই ইস্পাত বেঞ্চমার্কেও দরপতন ঘটেছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাস সিন্ডিকেটের কবলে ৫২ কোটির হাইটেক সিটি রেলস্টেশন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মেধা শঙ্কর-সময় রায়নার বিয়ের গুঞ্জন, নেই সরকারি ঘোষণা

১৯ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

লোহার বড় দরপতন

আপডেট সময় ০১:২৩:৪১ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩