শিরোনাম :
সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ২ লাখ ৫৬ হাজার সেবাকর্মী পাচ্ছেন সম্মানী বারবার গণতন্ত্রের বিপর্যয়ের কারণ শক্তিশালী রাষ্ট্রব্যবস্থার অভাব, বললেন রিজভী ডিসেম্বরে নাশকতার আশঙ্কা, নিরাপত্তা জোরদার; গ্রেপ্তার চার পুলিশ কর্মকর্তা বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল বিদ্যুৎ স্থাপনা হামলা হলে গোপালগঞ্জের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হবে ডিসেম্বরে একমাত্র শীত আসবে, আর কেউ আসবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অটোরিকশা : আতঙ্ক বনাম অধিকারের জটিল সমীকরণ বাংলাদেশকে ঘিরে পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের একের পর এক হুঁশিয়ারি শমীকের

মেজর সিনহার চরিত্রে শাকিব খান

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • 191

বাংলাদেশি চলচ্চিত্রে আরও এক আলোচিত প্রজেক্টে দেখা যাবে মেগাস্টার শাকিব খানকে। এবার তিনি অভিনয় করবেন মেজর সিনহার চরিত্রে। ২০২০ সালে কক্সবাজারে খুন হন আর্মি থেকে স্বেচ্ছায় অবসর নেওয়া মেজর সিনহা। তার হত্যাকাণ্ড সারাদেশে আলোড়ন তুলেছিল। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর তার খুনিরা বর্তমানে ফাঁসির অপেক্ষায় রয়েছে।

সেই গল্প এবার উঠে আসবে সিনেমার পর্দায়। এটি পরিচালনা করবেন সাকিব ফাহাদ। তিনি আগেই জানিয়েছেন, একজন আর্মির চরিত্রে শাকিব খানকে হাজির করবেন তার সিনেমায়। জানা গেছে, সেই আর্মি চরিত্রটি হতে যাচ্ছে মেজর সিনহারই।

পরিচালক সাকিব একটি সূত্রকে নিশ্চিত করেছেন, সিনেমাটি মেজর সিনহার বাস্তব জীবনের ঘটনার ওপর ভিত্তি করে তৈরি হবে। সত্য ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হলেও এতে থাকবে সিনেমাটিক রোমান্স, অ্যাকশন এবং গান। যা দর্শকদের বিনোদনের পুরো পরিসর দেবে।

সবকিছু ঠিক থাকলে ফিল্মটির শুটিং শিগগিরই শুরু হবে। চলতি বছরের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে মুক্তি দেয়ার পরিকল্পনা চলছে।

পরিচালকের কথায়, ‘এটি কেবল একটি চলচ্চিত্র নয় বরং একটি শ্রদ্ধার্ঘ্য সেই বীরের প্রতি যিনি দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন।’

শাকিব খানের এই নতুন চরিত্রে অভিনয় এবং সত্য ঘটনা নিয়ে তৈরি হওয়া সিনেমার মুক্তি নিয়ে ইতিমধ্যেই চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে বড় কৌতূহল দেখা দিয়েছে।

মুক্তির আগেই রজনীকান্তের ‘কুলি’ সিনেমার আয় ২৫০ কোটি

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বাংলাদেশকে ঘিরে পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের একের পর এক হুঁশিয়ারি শমীকের

২৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মেজর সিনহার চরিত্রে শাকিব খান

আপডেট সময় ১১:৩৮:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫