শিরোনাম :
ধর্মীয় প্রতিষ্ঠানের ২ লাখ ৫৬ হাজার সেবাকর্মী পাচ্ছেন সম্মানী বারবার গণতন্ত্রের বিপর্যয়ের কারণ শক্তিশালী রাষ্ট্রব্যবস্থার অভাব, বললেন রিজভী ডিসেম্বরে নাশকতার আশঙ্কা, নিরাপত্তা জোরদার; গ্রেপ্তার চার পুলিশ কর্মকর্তা বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল বিদ্যুৎ স্থাপনা হামলা হলে গোপালগঞ্জের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হবে ডিসেম্বরে একমাত্র শীত আসবে, আর কেউ আসবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অটোরিকশা : আতঙ্ক বনাম অধিকারের জটিল সমীকরণ বাংলাদেশকে ঘিরে পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের একের পর এক হুঁশিয়ারি শমীকের বেপরোয়া হয়ে উঠছে চাঁদাবাজরা, না দিলেই গুলি

দেরিতে শুটিংয়ে আসেন সালমান

বলিউডে আবারও চর্চার কেন্দ্রবিন্দু সালমান খান। তবে এবার কোনো নতুন রেকর্ড বা ঝলমলে মুক্তির কারণে নয়—‘গজনি’ খ্যাত পরিচালক এ. আর. মুরুগাদোসের খোলামেলা অভিযোগে। তাঁর সাম্প্রতিক সাক্ষাৎকার যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে, আর তাতেই গরম হয়ে উঠেছে সিনে দুনিয়া। ‘সিকান্দার’ সিনেমার শুটিংয়ের সময় সালমানের সঙ্গে কাজ করা কতটা চ্যালেঞ্জিং ছিল সেটাই জানিয়েছেন পরিচালক।

চলচ্চিত্র সমালোচক ভরদ্বাজ রঙ্গনের সঙ্গে কথোপকথনে মুরুগাদোস জানিয়েছেন , সালমানের সঙ্গে কাজ করা ছিল একেবারেই সহজ নয়। তারকা নাকি সেটে আসতে চরম দেরি করতেন। দিনের সূর্য ডুবলেই তবে শুরু হতো শুটিং। ফলে দিনের দৃশ্যও বানাতে হয়েছে রাতের আঁধারে, আর তার পরিণতিতে ভরসা রাখতে হয়েছে গ্রীন স্ক্রিন আর ভিএফএক্সের ওপর।

পরিচালকের দাবি, সবচেয়ে ভোগান্তিতে পড়েছিল শিশুশিল্পীরা। স্কুল থেকে ফেরার দৃশ্য শুট করতে গিয়ে মাঝরাত পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হয়েছে ছোট্ট অভিনেতাদের। কেউ কেউ ক্লান্ত হয়ে কেঁদে ফেলত, কেউ আবার ক্যামেরা ঘুরতেই ঘুমিয়ে পড়ত। শুটিং বারবার থেমে গিয়েছে, মুরুগাদোসও নাকি অসহায় হয়ে পড়েছিলেন।

এত কিছুর মাঝেও তিনি শেষ করেছেন ‘সিকান্দার’। তবে তাঁর মতে, এই কাজটা ‘গজনি’র মতো স্বচ্ছন্দ হয়নি। রিমেক করার সুবিধা সেখানে ছিল, কিন্তু মৌলিক গল্পে নাকি সৃজনশীল ভাবনার পথে দাঁড়িয়ে গেছে সালমানের অনিয়মিত রুটিন।

মুক্তির আগেই রজনীকান্তের ‘কুলি’ সিনেমার আয় ২৫০ কোটি

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ধর্মীয় প্রতিষ্ঠানের ২ লাখ ৫৬ হাজার সেবাকর্মী পাচ্ছেন সম্মানী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বেপরোয়া হয়ে উঠছে চাঁদাবাজরা, না দিলেই গুলি

২৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

দেরিতে শুটিংয়ে আসেন সালমান

আপডেট সময় ০৫:৫০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫