ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

মায়াবী নীলাঞ্জনা

পরম সুখে আছি তাই দুঃখ বুঝিনা আর
জীবনের সব দুঃখকে দিয়েছি নির্বাসন,
আজ আর কোন আশাও নেই,ভরসাও নেই,
রোমাঞ্চিত দিনগুলো এখন বেঁচে থাকার আবাসন।
তবুও মনের দুয়ারে স্মৃতিগুলো আঁচর কাটে,
প্রেমময় মধুর আশা জাগানিয়া দিন করেছি পার।
শরতের দিনগুলো কাশফুলের নিয়েছি নরম ছোঁয়া
জ্বরাজীর্ণ দেহে আর খুঁজিনা শোভা তোমার।
যে হৃদয়ে ছিল এতকাল ঝলমলে আলোকিত সুর,
বয়সের ভারে নিভু নিভু হয়ে যায় হৃদয়ের সব গান,
তবুও ক্যানভাসে আঁকা হয় সুখের ছবি
সুর বাজে মন মাঝে আছে আবেগের টান।
আগেতো ভাবিনি কখনও মনে জাগে এত কথা
খুঁজিনি চাঁদের সাথে ভাবের কোন সীমানা
মায়াভরা মুখখানি দেখেছি আবেগ অনুরাগে,
ভুলিনি তোমার আলিঙ্গনে মায়াবি নীলাঞ্জনা।
তোমার অপরূপ মুখশ্রীতে নেই  কোন শূন্যতা,
তাই নেই হারানোর কোন ভয়, নেই কোন দ্বন্দ।
মিলেমিশে দু’জনেই চলি হাতে হাত রেখে
স্বপ্নগুলো বাস্তবে ফিরে  আসুক, ফিরুক ছন্দ ।
ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মায়াবী নীলাঞ্জনা

আপডেট সময় ০৪:৫১:১৫ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
পরম সুখে আছি তাই দুঃখ বুঝিনা আর
জীবনের সব দুঃখকে দিয়েছি নির্বাসন,
আজ আর কোন আশাও নেই,ভরসাও নেই,
রোমাঞ্চিত দিনগুলো এখন বেঁচে থাকার আবাসন।
তবুও মনের দুয়ারে স্মৃতিগুলো আঁচর কাটে,
প্রেমময় মধুর আশা জাগানিয়া দিন করেছি পার।
শরতের দিনগুলো কাশফুলের নিয়েছি নরম ছোঁয়া
জ্বরাজীর্ণ দেহে আর খুঁজিনা শোভা তোমার।
যে হৃদয়ে ছিল এতকাল ঝলমলে আলোকিত সুর,
বয়সের ভারে নিভু নিভু হয়ে যায় হৃদয়ের সব গান,
তবুও ক্যানভাসে আঁকা হয় সুখের ছবি
সুর বাজে মন মাঝে আছে আবেগের টান।
আগেতো ভাবিনি কখনও মনে জাগে এত কথা
খুঁজিনি চাঁদের সাথে ভাবের কোন সীমানা
মায়াভরা মুখখানি দেখেছি আবেগ অনুরাগে,
ভুলিনি তোমার আলিঙ্গনে মায়াবি নীলাঞ্জনা।
তোমার অপরূপ মুখশ্রীতে নেই  কোন শূন্যতা,
তাই নেই হারানোর কোন ভয়, নেই কোন দ্বন্দ।
মিলেমিশে দু’জনেই চলি হাতে হাত রেখে
স্বপ্নগুলো বাস্তবে ফিরে  আসুক, ফিরুক ছন্দ ।