শিরোনাম :
উত্তরায় প্রধানমন্ত্রীর খালাত ভাইয়ের পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬২.২৫%, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন। নয় বোর্ডের মধ্যে শীর্ষে ঢাকা। “ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনের সময় এখন”: প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ গতিতে বাড়ছে যৌনবাহিত সংক্রমণ মানবিক বিভাগে ছেলেদের ফলাফলে ধস, ফেল প্রায় ৬০ শতাংশ হাসিনার প্রত্যর্পণ ত্বরান্বিত করতে দিল্লিকে অনুরোধ ঢাকার নিয়োগবিধি পরিবর্তনে এমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চিত করা যাবে না: হাইকোর্ট দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন এসএসসি পরীক্ষার ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে ভারতীয় হাইকমিশনের নতুন সিদ্ধান্তে সহজ হলো ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং প্রক্রিয়া

তিন দলের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

রাজনৈতিক উত্তাপে উদ্ভুত পরিস্থিতির মধ্যেই বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ রোববার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। এরই মধ্যে বৈঠকের সময়ে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারি প্রেস সচিব ফয়েজ আহমেদ বলেন, বিকাল সাড়ে চারটায় বাংলাদেশ জাময়াতে ইসলামী, সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাগরিক পার্টি এবং রাত সাড়ে ৭টায় বিএনপির সঙ্গে বৈঠক বসবেন প্রধান উপদেষ্টা।

এর আগে, শনিবার (৩০ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম বলেন, কিছু রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টা বসবেন। বিকেলে ৩টার সময় বিএনপির সঙ্গে বর্তমান পরিস্থিতি এবং ইলেকশন নিয়ে আলাপ আলোচনা হবে। বিকেল সাড়ে ৪টায় জামায়াতে ইসলামী এবং সন্ধ্যা ৬টায় এনসিপির সঙ্গে আলোচনা হবে।

এদিকে, বিকেল ৩টায় রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা থাকায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার কার্যালয়ের সময়সূচি পরিবর্তনের জন্য অনুরোধ জানান। এর পরিপ্রেক্ষিতে বিএনপির বৈঠকের সময়সূচি পুনঃনির্ধারিত করে সন্ধ্যা সাড়ে ৭টায় করা হয়েছে।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধান উপদেষ্টা আমাদের ডেকেছেন। বর্তমান উদ্ভূত পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন পরিস্থিতি নিয়ে হয়তো আলাপ হতে পারে। ওনারা তিনটার সময় ডেকেছেন। ওই সময় আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আছে। এটা পূর্বনির্ধারিত। ফলে বিকাল তিনটায় নির্ধারিত বৈঠকটি পুনঃনির্ধারিত করা হয়েছে। বিএনপির প্রতিনিধি দল যাবে সাড়ে ৭টায়।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষকে ঘিরে সেনাবাহিনী ও পুলিশের লাঠিপেটায় গণঅধিকার পরিষদের নুরুল হক নুর গুরুতর আহত হওয়ার ঘটনায় এই পরিস্থিতি তৈরি হয়। এমন পরিস্থিতিতে শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের এক সভায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত হয়।

জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, প্রধান উপদেষ্টা আমাদেরকে ডেকেছেন সাড়ে চারটায়। আমরা চার সদস্যের প্রতিনিধি দল যাবো।

তাহেরের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলের থাকবেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণের বার্তায় বলা হয়েছে, বৈঠকে সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এনসিপির সঙ্গে সন্ধ্যা সাড়ে ছয়টায় বসবেন প্রধান উপদেষ্টা।

পুলিশের লাঠিপেটায় রক্তাক্ত নুর

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

উত্তরায় প্রধানমন্ত্রীর খালাত ভাইয়ের পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ভারতীয় হাইকমিশনের নতুন সিদ্ধান্তে সহজ হলো ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং প্রক্রিয়া

১০ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

তিন দলের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ১২:৪৬:২৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫